‘আইনজীবী হয়ে কীভাবে এই ধরনের ..’, বিকাশরঞ্জনের বিরুদ্ধে থানায় দায়ের অভিযোগ

Published on:

Published on:

Complaint filed at police station against Bikash Ranjan Bhattacharya
Follow

বাংলা হান্ট ডেস্ক : তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তীর হয়ে আদালতে সওয়াল করার পর থেকেই একাধিক বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। যদিও বারবার তিনি স্পষ্ট করেছেন, ব্যক্তিগত পেশা ও রাজনৈতিক অবস্থানকে একসঙ্গে মেলানো ঠিক নয়।

বিকাশ রঞ্জনের(Bikash Ranjan Bhattacharya) বিরুদ্ধে অভিযোগ দায়ের

বিতর্কের আবহ কাটতে না কাটতেই এবার তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হল। বীরভূমের বিজেপি নেতা অরিন্দম সাহা জেলা পুলিশ সুপারের কাছে বিকাশরঞ্জনের বিরুদ্ধে উস্কানিমূলক ও সংবিধানবিরোধী মন্তব্যের অভিযোগ তুলেছেন। অভিযোগকারী বিজেপি নেতার দাবি, এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় বিকাশরঞ্জন ভট্টাচার্য এমন কিছু মন্তব্য করেন, যা সমাজে উত্তেজনা ছড়াতে পারে। সেই বক্তব্যের প্রেক্ষিতেই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যেই অভিযোগ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন।

বিজেপি নেতা অরিন্দম সাহা এই প্রসঙ্গে বলেন, “বিকাশরঞ্জন ভট্টাচার্য নিজেকে সব থেকে বেশি শিক্ষিত মনে করেন। আর বাকিরা সব গাধা বা বোকা। রবীন্দ্রনাথের একটা কথা আছে আমরা শিক্ষাকে বহন করিলাম, বাহন করিতে পারিলাম না। গ্রাম-বাংলায় থাকেন তাঁরাও মানুষ। উনি বলেছেন, লাঠি হাতে দাঁড়িয়ে থাকতে হবে তবেই অধিকার প্রতিষ্ঠিত হবে। উনি একজন আইনজীবী মানুষ হয়ে কীভাবে এই ধরনের কথা বলতে পারেন? এটা প্রশ্ন। ওঁর এই উস্কানিমূলক মন্তব্যের জন্য মানুষ তো আরও ক্ষিপ্ত হয়ে যাবে। তাই ভারতীয় ন্যায় সংহিতায় এই ধরনের মানুষের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ করা উচিত। বীরভূমের এসপির সঙ্গে কথা হয়েছে। আমি সনাতনী মানুষ হিসাবে এই প্রতিবাদ করব। তাতে আমার প্রাণ যায় যাবে।”

Complaint filed at police station against Bikash Ranjan Bhattacharya

আরও পড়ুন : বছরে চারবার ঘুরতে যেতে হবে সরকারি কর্মীদের, বড় নির্দেশ রাজ্য সরকারের

অন্যদিকে, যে মন্তব্যকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত,সেই সাক্ষাৎকারে বিকাশ রঞ্জন বলেছিলেন, “মানুষকে লাঠি হাতে রাস্তায় নামতে হবে। এছাড়া কোনও অধিকার প্রতিষ্ঠা হয় না। আমি ধারাবাহিকভাবে বলছি। প্রত্যেক মানুষকে নিজের অধিকার নিজের আত্মরক্ষার অধিকারের জন্য নামতে হবে।”এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল চাপানউতোর।