আধারের ক্ষেত্রে কতবার পরিবর্তন করা যায় নাম-মোবাইল নম্বর? কী বলছে UIDAI-এর নিয়ম?

Published on:

Published on:

Aadhaar Card update rules UIDAI announces
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে মানুষের আধার কার্ড (Aadhaar Card) শুধুমাত্র পরিচয় পত্র নয়। এটির সঙ্গে জড়িয়ে রয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে সরকারি প্রকল্পের একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা। তবে মোবাইল নম্বর বদলানো বা নতুন শহরের স্থানান্তরিত অথবা ব্যক্তিগত তথ্যের পরিবর্তন করতে হলে আধারের সেই তথ্য আপডেট করা একান্তই জরুরী। তবে অনেকেই জানেন না আধারে কতবার নাম ঠিকানা ও মোবাইল নম্বর পরিবর্তন করা যায়। যদিও এই বিষয়ে স্পষ্ট নিয়ম জানিয়েছেন UIDAI। জেনে নিন সে বিষয়ে বিস্তারিত তথ্য।

UIDAI জানাল আধার আপডেটের নিয়ম (Aadhaar Card)

UIDAI এর নিয়ম অনুযায়ী, আধার কার্ডের (Aadhaar Card) ঠিকানা প্রয়োজন অনুযায়ী একাধিকবার আপডেট করা যায়। তবে এর জন্য মাই আধার (myAadhaar) পোর্টার ব্যবহার করা সম্ভব। বিশেষ করে যারা ভাড়াবাড়ি থাকেন তাদের বারবার শহর পরিবর্তন করেন। তাদের জন্য এই সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রতিবার আপডেটের জন্য নির্দিষ্ট কিছু ফি দিতে হয়।

 Aadhaar Card update rules UIDAI announces

আরও পড়ুন: ইদের দিনেই সোনার দামে বড়সড় বদল, ২২ ও ২৪ ক্যারেটের লেটেস্ট রেট জানুন

এছাড়াও মোবাইল নম্বর একাধিকবার পরিবর্তন করা সম্ভব। এর জন্য আপনাকে নিকটবর্তী আঁধার সেবা কেন্দ্রে যেতে হবে। সেখান থেকে UIDAI Aadhaar App-এর মাধ্যমেও মোবাইল নম্বর আপডেটের সুবিধা রয়েছে। নতুন নম্বর যোগ করার পর OTP ভেরিফিকেশন ও অন্যান্য প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়।

কিন্তু নাম, জন্মতারিখ ও জেন্ডার পরিবর্তনের ক্ষেত্রে রয়েছে নির্দিষ্ট সীমাবদ্ধতা। UIDAI-এর নিয়ম অনুযায়ী, আধারে নাম মাত্র দু’বার পরিবর্তন করা যাবে। অন্যদিকে জন্মতারিখ ও জেন্ডার মাত্র একবারই বদলানো সম্ভব।

আর এই তথ্যগুলি আপডেট করার সময় বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।আধারে নাম, ঠিকানা, মোবাইল নম্বর, জন্মতারিখ বা জেন্ডার আপডেট করতে ৭৫ টাকা ফি লাগে। পুরনো মোবাইল নম্বর বন্ধ হয়ে গেলেও আধার সেবা কেন্দ্রে গিয়ে নতুন নম্বর আপডেট করা যায় (Aadhaar Card)।