ইদের দিনেই সোনার দামে বড়সড় বদল, ২২ ও ২৪ ক্যারেটের লেটেস্ট রেট জানুন

Published on:

Published on:

Gold Price drop sharply check today's rates
Follow

বাংলা হান্ট ডেস্ক: ইদের সকালে রয়েছে সুখবর মধ্যবিত্তদের জন্য। কারণ ফের কমল সোনার দাম (Gold Price)। যার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। এই উৎসবের মরশুমে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করে থাকেন আজকে। তাহলে দেখে নিন লেটেস্ট রেট (Gold Price)।

এক ধাক্কায় কমল সোনার দর জানুন আজকের রেট (Gold Price)

বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। পাশাপাশি সোনার দাম কমলে হাঁফ ছেড়ে বাঁচে আমজনতা। জেনে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

Gold Price  drop sharply check today's rates

আরও পড়ুন: এবার আধার দিয়েই আয়ুষ্মান কার্ড! কীভাবে করবেন অনলাইনে আবেদন জানুন স্টেপ বাই স্টেপ

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৯৯৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৯৯৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৭৮০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৭৮০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৭০০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৭০০০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৬৩৯৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৬৩৯৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৬৩৮৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৬৩৮৫০ টাকা।

সোনার দাম (Gold Price) বাজার কখনো স্থির নয়। বিশ্ব অর্থনীতির নানা পরিবর্তনের সঙ্গে সোনার দাম ওঠানামা করতে থাকে। এছাড়াও, সোনা কেনার সময় হলমার্কের চিহ্ন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও হলমার্কিং এর বছরেও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন।