‘আশা করা হচ্ছে DA..,’ রাজ্য সরকারি কর্মীদের DA মামলায় সুপ্রিম কোর্টে যা জানালেন সলিসিটর জেনারেল

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম পে কমিশনের DA মামলার (Dearness Allowance) শুনানি ছিল। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। সেখানে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করবেন রাজ্য সরকারের কর্মচারীদের সঙ্গে। আশা করা হচ্ছে, ডিএ সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে।’

ডিএ মামলায় ‘স্টেটাস রিপোর্ট’ তলব সুপ্রিম কোর্টের | Dearness Allowance

মামলাকারীদের তরফে আদালতে জানানো হয়, নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে খুব শীঘ্রই বৈঠক হবে সরকারি কর্মচারীদের। ইতিমধ্যেই বৈঠকের দিন স্থির হয়েছে। তাই এই মামলায় আরও কিছুটা সময় প্রয়োজন। এরপরই জুলাই মাসের তৃতীয় সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে বলে জানায় সুপ্রিম কোর্ট। একইসাথে রাজ্যকে কড়া নির্দেশও দিয়েছে আদালত।

রাজ্যে নতুন সরকার গঠনের পর বকেয়া মহার্ঘ ভাতার টাকা মেটানোর প্রক্রিয়া কতদূর এগিয়েছে? এই বিষয়ে জানতে চেয়ে রাজ্যের কাছে ‘স্টেটাস রিপোর্ট’ চেয়েছে সর্বোচ্চ আদালত। ডিভিশন বেঞ্চের নির্দেশ, পরবর্তী শুনানির আগেই রাজ্য সরকারকে তাদের সদিচ্ছা ও পদক্ষেপের খতিয়ানের রিপোর্টটি আদালতে পেশ করতে হবে। আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা।

উল্লেখ্য, পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলায় তৎকালীন তৃণমূল সরকারকে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল, বকেয়া ডিএ-র ১০০ শতাংশই মেটাতে হবে। ২৫% মেটানোর পর বাকি অর্থ ধাপে ধাপে পরিশোধ করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই লক্ষ্যে একটি কমিটিও গঠন করে দেয় সুপ্রিম কোর্ট।

dearness allowance(183)

আরও পড়ুন: নিরাপত্তায় নয় খামতি! হরমুজ প্রণালীর প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের?

যদিও সরকারি কর্মীদের দাবি বকেয়া ডিএ মেটানোর কাজে খুব একটা অগ্রগতি হয়নি। পাশাপাশি যে পরিমাণ বকেয়া মেটানো হয়েছে তাও সকল কর্মী পায়নি বলে অভিযোগ। উল্লেখ্য, ডিএ ইস্যুতে আলোচনার জন্য আগামী ১ জুন নবান্নে সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে ডিএ জট খোলে কী না সেদিকেও নজর থাকবে সরকারি কর্মীদের।