বাংলা হান্ট ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে T20 সিরিজ ড্র করার পর ভারতীয় দল এবার নিউজিল্যান্ডে পৌঁছেছে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২২ অক্টোবর থেকে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের T20 সিরিজ সম্পন্ন হবে। এই সিরিজেও সবার নজর রয়েছে তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) ওপর। যিনি আগের সিরিজে সুযোগ পাননি। ১৫ বছর বয়সি এই ওপেনার এবার সুযোগ পাবেন কি না, তা নিয়ে সবাই আগ্রহ প্রকাশ করেছেন। তবে, অধিনায়ক (Captain) শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বৈভব এখনই প্লেয়িং ইলেভেনে জায়গা করে নিতে পারবেন না। এর মানে হল, বৈভবের প্রথম T20-তে খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
নিউজিল্যান্ড সফরেও প্লেয়িং ইলেভেনে সুযোগ পাবেন না বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi):
জানিয়ে রাখি যে, ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচটি আগামী ২২ অক্টোবর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সম্পন্ন হবে। এদিকে, ম্যাচের আগের দিন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি দেন। যেখানে বৈভব সূর্যবংশীকে নিয়েও প্রশ্ননাকরা হয়। তিনি এশিয়ান গেমসে সুযোগ পেলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ টি ম্যাচেই বেঞ্চে ছিলেন। শ্রেয়সের সাম্প্রতিক বিবৃতি থেকে মনে হচ্ছে, এই সিরিজেও এই ধারা অব্যাহত থাকবে।

শ্রেয়স স্পষ্টভাবে বলেছেন যে, অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন টপ অর্ডারে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স প্রদর্শন করছেন, তাই বৈভবকে অপেক্ষা করতে হবে। ভারতীয় অধিনায়কের মতে, বৈভবের মতো প্রতিভাবান খেলোয়াড়ের ড্রেসিংরুমে সবসময় খুশি থাকা উচিত। তিনি খুবই তরুণ এবং প্লেয়িং ইলেভেনে জায়গা করে নিতে তাঁর সামনে আরও অনেক বছর সময় রয়েছে।
আরও পড়ুন: iPhone কেনার ক্ষেত্রে সীমা আরোপ! একজন গ্রাহক কিনতে পারবেন মাত্র ২ টি ফোন, কেন এমন সিদ্ধান্ত?
উল্লেখ্য যে, শ্রেয়স জোর দিয়ে বলেছেন যে টিম ম্যানেজমেন্ট অবশ্যই তরুণ খেলোয়াড়দের সুযোগ দেবে, কিন্তু আপাতত ফর্ম এবং অভিজ্ঞতাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এদিকে, দলের হেড কোচ গৌতম গম্ভীর এর আগে জানিয়েছিলেন যে বৈভব সূর্যবংশী সুযোগ পাবে। কিন্তু তাঁকে কিছুটা অপেক্ষা করতে হবে।নাকারণ অভিষেক এবং স্যামসনকে তাঁদের ধারাবাহিকতার জন্য সুযোগ দেওয়া হচ্ছে। গম্ভীর জানান যে, বৈভবকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে, খেলার প্লেয়িং ইলেভেনে সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ধারাবাহিকভাবে অনেক সুযোগ পাবে।
আরও পড়ুন: বড় ধাক্কা পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! পর্তুগালের জাতীয় দল থেকে হলেন সাসপেন্ড, দিতে হবে জরিমানাও
জানিয়ে রাখি যে, ২০২৬ সালের জুলাই মাসে ইংল্যান্ড সফরে ভারতের হয়ে T20 আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বৈভব সূর্যবংশীর। যেখানে তিনি ৩ টি ম্যাচে ব্যর্থ হন। তবে, পরবর্তী জিম্বাবোয়ে সফরে তিনি শুধু দুর্দান্ত ব্যাটিংই করেননি, প্লেয়ার অফ দ্যা সিরিজের পুরস্কারও জিতে নেন। কিন্তু, টিম ইন্ডিয়ায় বৈভবের নির্বাচিত হওয়ার পর থেকে এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ভারত ২১ টি T20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।বিসযার মধ্যে এই তরুণ ব্যাটার মাত্র ৮ টি ম্যাচ খেলেছেন। যেখানে বৈভব ৩০ এভারেজে ও ১৮৬ স্ট্রাইক রেটে ২৪৬ রান করেছেন। যার মধ্যে ২ টি হাফ-সেঞ্চুরিও রয়েছে।














