২০২৮ অগস্টের মধ্যে TET পাশ বাধ্যতামূলক, শিক্ষকদের অস্বস্তি বাড়িয়ে সুপ্রিম কোর্টের রায়

Published on:

Published on:

tet(7)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বদলালো না রায়। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট (TET) রিভিউ মামলায় রায়দান করল সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চের স্পষ্ট রায়, কর্মরত শিক্ষকদের (Teachers) TET পাস করতেই হবে। তবে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে বাড়ানো হয়েছে সময়সীমা।

TET পাশ বাধ্যতামূলক, রায় শীর্ষ আদালতের | TET

পূর্বে দেওয়া মূল রায়ের সময়সীমা থেকে এক বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ, কর্মরত সকল শিক্ষকের জন্য ৩১ অগস্ট ২০২৮-এর মধ্যে TET পাস করা বাধ্যতামূলক। আদালতের এই রায়ে কিছুটা সময় মিললেও শিক্ষকদের জন্য ভালো খবর এল না বললেই চলে।

উল্লেখ্য, মূল মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দেয়, সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষককে টেট (TET) পাস করতে হবে। আদালত বলেছিল, টেট উত্তীর্ণ নয় এমন শিক্ষকদের (Teachers) পরবর্তী দু’বছরের মধ্যে ওই পরীক্ষায় পাশ করতে হবে। এমনটা না হলে চাকরি ছাড়তে হবে, অথবা, চূড়ান্ত সুযোগ-সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের পথে হাঁটতে হবে।

Do working teachers have to pass TET?

তবে আদালত এও জানিয়েছিল যাঁদের ৫ বছর চাকরি রয়েছে, সেই শিক্ষকদের আর টেট পরীক্ষায় বসতে হবে না। টেট সংক্রান্ত সুপ্রিম নির্দেশের বিরোধীতা করে ফের মামলা হয়। পশ্চিমবঙ্গ–সহ বিভিন্ন রাজ্য সরকার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল সুপ্রিম কোর্টে।

TET

আরও পড়ুন: ‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম নিয়ে বাড়ছে ভোগান্তি, সকলের সুবিধার জন্য কী বললেন অগ্নিমিত্রা ?

আদালতে যায় দেশের প্রাথমিক শিক্ষক সংগঠনগুলিও। চাকরি বাঁচাতে প্রাথমিক শিক্ষক–শিক্ষিকাদের আবার টেট দিতে হবে কি না, সুপ্রিম কোর্টে সেই সংক্রান্ত মামলার শুনানির পর আদালত পূর্বের রায়ই অপরিবর্তত রাখল। পরিসংখ্যান বলছে, আদালতের রায়ে এ রাজ্যের প্রায় এক লক্ষ শিক্ষক-শিক্ষিকাকে টেট পরীক্ষায় বসতে হবে নতুন করে।