সরকারের বড় ঘোষণা! গ্যারেন্টার ছাড়াই মিলবে ২০ লক্ষ টাকার ঋণ

Published on:

Published on:

Government loan of up to 20 lakh will be available without guarantor
Follow

বাংলা হান্ট ডেস্ক : নিজের ছোট ব্যবসা শুরু করার ইচ্ছা অনেকেরই থাকে। কেউ দোকান খুলতে চান, কেউ খাবারের ব্যবসা, আবার কেউ বা বাড়িতে বসে নিজের কিছু করতে চান। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বড় বাধা হয়ে দাঁড়ায় টাকার অভাব। সেই সমস্যার সমাধান করতেই কেন্দ্র সরকার লোনের (Government Loan) ব্যবস্থা করেছে। চালু হয়েছে‌ প্রধানমন্ত্রী মুদ্রা ঋণ যোজনা (PM Mudra Yojana)।

মুদ্রা যোজনা প্রকল্পে লোন দেবে সরকার (Government Loan)

এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ক্রমশ বাড়ছে। কারণ, কোনও বড় সম্পত্তি বন্ধক না রেখেও এই প্রকল্পে মোটা অঙ্কের ঋণ পাওয়ার সুযোগ রয়েছে। ২০১৫ সালের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সূচনা হয়। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে আর্থিক সহায়তা দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রথমদিকে এই যোজনায় সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মিলত। তবে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটে বড় ঘোষণা করে কেন্দ্র সরকার। ঋণের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়, ফলে নতুন উদ্যোক্তাদের জন্য সুযোগ আরও বেড়েছে।

মুদ্রা প্রকল্পের আওতায় চার ধরনের ঋণের ব্যবস্থা রাখা হয়েছে— শিশু, কিশোর, তরুণ এবং তরুণ প্লাস। যারা একেবারে নতুন ব্যবসা শুরু করতে চান, তাঁদের জন্য শিশু বিভাগে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। কিশোর বিভাগে ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। অন্যদিকে তরুণ বিভাগে ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা এবং তরুণ প্লাস বিভাগে ১০ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা রয়েছে।

এই প্রকল্পে আবেদন করতে পারেন ছোট দোকানদার, পথ বিক্রেতা, কারিগর, ক্ষুদ্র উৎপাদনকারী, পরিবহণ ব্যবসায়ী কিংবা পরিষেবা ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ছোট অঙ্কের ঋণের জন্য অর্থাৎ শিশু বিভাগের ক্ষেত্রে জমি, সোনা বা অন্য কোনও মূল্যবান সম্পত্তি বন্ধক রাখতে হয় না। ফলে সাধারণ মানুষও খুব সহজে এই ঋণের জন্য আবেদন করতে পারেন।

আবেদনকারীর আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং পাসপোর্ট সাইজ ছবি লাগবে। আগে থেকে ব্যবসা থাকলে তার নথিও জমা দিতে হতে পারে। আবেদন অনলাইনে Udyamimitra.in পোর্টালের মাধ্যমে করা যায়। এছাড়াও সরাসরি ব্যাঙ্কে গিয়েও ফর্ম জমা দেওয়ার সুযোগ রয়েছে। সুদের হার ব্যাঙ্ক অনুযায়ী আলাদা হলেও সাধারণত ৯ থেকে ১২ শতাংশের মধ্যে থাকে। ঋণ শোধের জন্য সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সময় দেওয়া হয়। ফলে মাসিক কিস্তির চাপ তুলনামূলকভাবে কম থাকে।

Government loan of up to 20 lakh will be available without guarantor

আরও পড়ুন : তিলজলার বন্ধ ফ্ল্যাট থেকে জরুরি নথি উদ্ধার, বাসিন্দাদের স্বস্তি দিয়ে নির্দেশ হাইকোর্টের

বর্তমানে বহু ব্যাঙ্ক ‘ই-মুদ্রা’ পরিষেবাও চালু করেছে। ছোট ব্যবসাকে বড় করার স্বপ্ন দেখছেন যাঁরা, তাঁদের কাছে প্রধানমন্ত্রী মুদ্রা ঋণ যোজনা এখন বড় ভরসা হয়ে উঠছে। এই মুদ্রা যোজনা স্বনির্ভর হওয়ার পথে এই প্রকল্প নতুন দিশা দেখাচ্ছে।