ক্রমশ বাড়ছে জ্বালানির খরচ! এবার CNG-PNG-র দামে ফের বৃদ্ধি

Published on:

Published on:

Once again CNG-PNG price hike in a row.
Follow

বাংলাহান্ট ডেস্ক: সাধারণ মানুষের উপর ফের বাড়ল জ্বালানির খরচের চাপ। পাইপড ন্যাচরাল গ্যাস এবং কমপ্রেসড ন্যাচরাল গ্যাস (CNG-PNG Price Hike)-এর দাম বৃদ্ধি করার ঘোষণা করল মহানগর গ্যাস লিমিটেড। শনিবার থেকেই নতুন দাম কার্যকর হয়েছে মুম্বই মেট্রোপলিটন অঞ্চলে। সংস্থার ঘোষণায় জানানো হয়েছে, পিএনজির দাম  ৫০ পয়সা এবং সিএনজির দাম ২ টাকা করে বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে পিএনজি কিনতে গ্রাহকদের ৫২ টাকা এবং সিএনজির জন্য ৮৬ টাকা খরচ করতে হবে। মুম্বই, নভি মুম্বই, থানে, কল্যাণ সহ এমএমআর অঞ্চলের অন্তর্গত সমস্ত এলাকাতেই এই নতুন মূল্য প্রযোজ্য হবে। এই মূল্যবৃদ্ধির ফলে গৃহস্থ থেকে পরিবহণ ক্ষেত্র, সব ক্ষেত্রেই ব্যয়ের চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাধারণ মানুষের পকেটে টান, ফের একবার দাম বাড়ল CNG-PNG র (CNG-PNG Price Hike):

মহানগর গ্যাস লিমিটেডের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, গৃহস্থালির ব্যবহারের জন্য বরাদ্দ গ্যাসের পরিমাণ কমে যাওয়ায় সংস্থাকে অধিক দামে গ্যাস কিনতে হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং ভারতীয় মুদ্রার বিনিময় মূল্যের পতনের প্রভাবও সরাসরি পড়েছে গ্যাস আমদানির খরচের উপর। এর ফলে সংস্থার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। সেই অতিরিক্ত ব্যয়ের একটা অংশ গ্রাহকদের উপর চাপানো ছাড়া বিকল্প ছিল না বলেই দাবি এমজিএলের। জ্বালানি বাজারে অস্থিরতার কারণে আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।

আরও পড়ুন: ব্যাঙ্কে দরকারি কাজ? আজ রাজ্যে খোলা তো ব্যাঙ্কের শাখা? ভোগান্তি এড়াতে জেনে নিন

উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রথম নয়। চলতি মাসেই দ্বিতীয়বার সিএনজির দাম বাড়ানো হল। এর আগে ১৪ মে মুম্বইয়ে সিএনজির দাম প্রতি কেজিতে ২ টাকা বৃদ্ধি করা হয়েছিল। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে আবারও একই হারে মূল্যবৃদ্ধি হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ গ্রাহকদের মধ্যে। বিশেষ করে যাঁরা ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সি, অটো কিংবা ছোট বাণিজ্যিক যানবাহনের জন্য সিএনজির উপর নির্ভরশীল, তাঁদের মাসিক খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। পরিবহণ খাতের সঙ্গে যুক্ত অনেকেই জানিয়েছেন, জ্বালানির খরচ লাগাতার বাড়তে থাকায় ব্যবসার লাভের মার্জিন ক্রমশ কমে যাচ্ছে।

মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে শহুরে জীবনযাত্রার উপরও। মুম্বই এবং সংলগ্ন এলাকায় বিপুল সংখ্যক অটো ও ট্যাক্সি সিএনজি চালিত। জ্বালানির দাম বাড়ার ফলে অনেক চালক বাধ্য হয়ে যাত্রীভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে যাঁরা প্রশাসনিক বিধিনিষেধ বা বাজার প্রতিযোগিতার কারণে ভাড়া বাড়াতে পারছেন না, তাঁরা খরচ কমানোর জন্য গাড়ি কম চালানোর পথ বেছে নিচ্ছেন। এতে একদিকে তাঁদের আয় কমছে, অন্যদিকে সাধারণ যাত্রীদেরও পরিষেবা পেতে সমস্যা হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। একইভাবে, পিএনজি ব্যবহারকারী পরিবারগুলির মাসিক রান্নার গ্যাসের খরচও আরও কিছুটা বৃদ্ধি পাবে।

Once again CNG-PNG price hike in a row.

আরও পড়ুন: চাঁদে স্থায়ী ঘাঁটি স্থাপনের পরিকল্পনা! চন্দ্রজয়ের লক্ষ্যে তৈরি হচ্ছে চিন

এরই মধ্যে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। চলতি সপ্তাহের সোমবার ফের বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। গত দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে চারবার জ্বালানির মূল্য সংশোধন করা হয়েছে। ফলে সড়ক পরিবহণ, পণ্য সরবরাহ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম, সব ক্ষেত্রেই বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। অর্থনীতিবিদদের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধি (CNG-PNG Price Hike) দীর্ঘমেয়াদে মুদ্রাস্ফীতিকেও উসকে দিতে পারে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ এখন অপেক্ষা করছেন কবে জ্বালানির বাজারে স্থিতিশীলতা ফিরবে এবং মূল্যবৃদ্ধির এই ধারার উপর নিয়ন্ত্রণ আসবে।