টাকা পাওয়া আরও সহজ! অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ‘সুখবর’ দিলেন অগ্নিমিত্রা পাল, খুশি মহিলারা

Published on:

Published on:

annyapurna yojana(1)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই জোর কদমে চলছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল-আপ। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো রাজ্যে চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। শুভেন্দু অধিকারীর সরকারের এই জনদরদী প্রকল্পের মাধ্যমে মাসে মাসে ৩০০০ টাকা ভাতা পাবেন বাংলার ‘যোগ্য’ মা-বোনেরা। বুধবার থেকে টাকা ঢুকতে শুরু করবে অ্যাকাউন্টে। তবে এই প্রকল্প নিয়েই বেজায় চিন্তায় পড়েছেন আবেদনকারীরা।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ‘সুখবর’ | Annapurna Yojana

অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম নিয়ে বাড়ছে বিতর্ক। সাধারণ মানুষের চিন্তা সেই ১৩ পাতার দীর্ঘ ফর্ম নিয়ে। আবেদনকারীর গুচ্ছ গুচ্ছ তথ্যের পাশাপাশি পরিবারের সকল সদস্যেরও তথ্য চাওয়া হয়েছে। দীর্ঘ ফর্ম ফিল আপ করতেই হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এরই মধ্যে রাজ্যের মহিলাদের সুখবর দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

তিনি বলেন, ১৩ পাতার ফর্ম সরলীকরণ করার চেষ্টা চলছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, “ফর্মে যা যা ছক রয়েছে সেগুলো সব ভর্তি করতে হবে তবেই আপনি অন্নপূর্ণা যোজনা পাবেন এটা কিন্তু নয়। যে তথ্যগুলো রয়েছে সেগুলো ফিল আপ করুন। আগামী দিনে আরও কেন্দ্রীয় সরকারের অনেক যোজনা আসবে। যার জন্য আমাদের এই তথ্যগুলো লাগবে।”

এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ফর্ম সংক্রান্ত কোনও গুজবে কান দেওয়ার দরকার নেই। প্রকল্পের টাকা সকলেই পাবেন। শুভেন্দুবাবুর আশ্বাস, ‘‘আগামী বুধবার আমরা অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ের টাকা উপভোক্তাদের ব্যাঙ্কে পাঠাব। প্রত্যেকের বাড়িতে ফর্ম পূরণের জন্য লোক যাবে। আপনাদের ফর্ম তাঁরাই পূরণ করিয়ে দেবেন।”

আরও পড়ুন: কলকাতা পুরসভায় তৃণমূলের অস্বস্তি বাড়ল, পদত্যাগের পথে আরও এক মেয়র পারিষদ

মুখ্যমন্ত্রী বলেন, “বিচলিত হবেন না, ফর্ম পূরণ করতে বাড়িতেই যাবে আমাদের লোক” জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামীকাল থেকে শুরু হবে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার। সরকারি সূত্রে খবর, প্রথম পর্যায়ে ৯০ হাজারেরও বেশি উপভোক্তাকে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।