বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এ নিজের বিস্ফোরক পারফরম্যান্সের মাধ্যমে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। শুধু তাই নয়, তিনি কবে টিম ইন্ডিয়ায় ‘এন্ট্রি’ নেবেন সেই বিষয়েও জোর জল্পনা শুরু হয়েছে। ঠিক এই আবহে এই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে ভারতীয় দলের নির্বাচকরা এখন BCCI-এর কাছ থেকে নির্দিষ্ট নির্দেশ পেয়েছেন। ইতিমধ্যেই BCCI সচিব দেবজিৎ সাইকিয়া, ভারতীয় দল নির্বাচনকারী অজিত আগরকর এবং তাঁর টিমকে বৈভব সূর্যবংশীর জন্য যা যা করা প্রয়োজন, তা করার নির্দেশ দিয়েছেন। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবজিৎ সাইকিয়া জানান যে, বৈভব একজন অনন্য প্রতিভা। তিনি ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক। ভবিষ্যতে বৈভব বিশ্বকে কাঁপিয়ে দেবে। বৈভবের জন্য যেটা সবচেয়ে ভালো এবং প্রয়োজনীয় হবে, সেই সিদ্ধান্তই সিলেকশন কমিটি নেবে।
বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) কী আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে খেলবেন?
জানিয়ে রাখি যে, দেবজিৎ সাইকিয়ার এই প্রতিক্রিয়াটি এমন এক সময়ে সামনে এসেছে যখন ভারতের আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর শুরু হতে চলেছে। জুন-জুলাই মাসে নির্ধারিত এই সফরগুলির জন্য দল ঘোষণা করা হবে বলে অনুমান করা হচ্ছে এবং সেখানে বৈভব সূর্যবংশীর অন্তর্ভুক্তি নিয়ে জল্পনা ইতিমধ্যেই দানা বাঁধছে। এই আবহে সাইকিয়ার এহেন মন্তব্য অনুরাগীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

বৈভব সূর্যবংশী সম্পর্কে কী জানিয়েছে দেবজিৎ সাইকিয়া: হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে
দেবজিৎ সাইকিয়া বলেছেন যে, ‘আমরা সবাই বৈভবের পারফরম্যান্সে খুশি। সে ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক। আমি আত্মবিশ্বাসী যে ভবিষ্যতে সে বিশ্বকে কাঁপিয়ে দেবে। সাইকিয়া আরও বলেন যে, ‘IPL ২০২৬ চলাকালীন টিম ইন্ডিয়ার সমস্ত নির্বাচক উপস্থিত ছিলেন। তাঁরা ম্যাচগুলি খুব কাছ থেকে দেখেছেন। বৈভব যেভাবে খেলেছে, আমি আশা করি যে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের জন্য দল বাছাই করতে বসার সময়ে তাঁরা বৈভবের জন্য যা সবচেয়ে ভালো হবে, সেটাই করবেন।’
আরও পড়ুন: অবসরের ৪ বছর পর প্রত্যাবর্তন! ৪৪-এ টেনিস কোর্টে ফের চমক দেখাতে প্রস্তুত সেরেনা উইলিয়ামস
এটি শুধু প্রতিক্রিয়া নয়; নির্বাচকদের প্রতি নির্দেশ: উল্লেখ্য যে, টিম ইন্ডিয়ার দল সিলেকশনের সময়ে অধিনায়ক থেকে শুরু করে ভারতীয় সিলেক্টরদের পাশাপাশি BCCI সচিব দেবজিৎ সাইকিয়াও সিলেকশন মিটিংয়ে উপস্থিত থাকেন। তাই, তাঁর এই বিবৃতিকে ভারতীয় নির্বাচকদের প্রতি একটি নির্দেশ হিসাবে দেখা হচ্ছে। BCCI সভাপতি মিঠুন মানহাস এবং সহ-সভাপতি রাজীব শুক্লাও বৈভব সূর্যবংশীর প্রশংসা করেছেন। এমনকি, ক্রিকেট জগতের কিংবদন্তিরাও বৈভব সূর্যবংশীর খেলার অনবরত প্রশংসা করে চলেছেন। তাঁরা বলেন যে, বৈভবের আর কিছু প্রমাণ করার বাকি নেই এবং তিনি টিম ইন্ডিয়ার হয়ে খেলার জন্য প্রস্তুত। সুনীল গাভাস্কার থেকে শুরু করে সচিন তেন্ডুলকার, অজয় জাদেজা, বীরেন্দ্র সেহবাগ, ইরফান পাঠান এবং হরভজন সিংয়ের মতো কিংবদন্তিরা বৈভবের ভূয়সী প্রশংসা করেছেন।
আরও পড়ুন: মে মাসে বিক্রি লক্ষ লক্ষ গাড়ি! ঐতিহাসিক রেকর্ড গড়ল Maruti Suzuki, চমকে দেবে পরিসংখ্যান
আগরকারের সামনেই বৈভবের প্রশংসা করেন সচিন: এদিকে, সচিন যখন বৈভব সূর্যবংশীর বল হিটিংয়ের দক্ষতা, কব্জির মোচড় এবং বল রিড করার দক্ষতার প্রশংসা করছিলেন, তখন অজিত আগরকারও উপস্থিত ছিলেন। অনুমান করা হচ্ছে যে, বৈভব সূর্যবংশীর প্রসঙ্গে আসা সমস্ত মন্তব্যের পর ভারতীয় সিলেক্টররাও তাঁকে সুযোগ দেওয়ার কথা বিবেচনা করতে পারেন।













