অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপে ভুল হয়েছে? কী করতে হবে জানুন

Published on:

Published on:

What to do if you have given wrong information during Annapurna Yojana form fill up
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ক্ষমতায় আসতেই একের পর এক প্রতিশ্রুতি পূরণ শুরু করেছে বিজেপি সরকার। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) অনলাইন ও অফলাইন আবেদন শুরু হয়েছে। প্রথম দফায় প্রায় ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা চলে এসেছে। এই আবহে অনেকেরই প্রশ্ন, অন্নপূর্ণার ফর্ম ফিল আপে (Annapurna Yojana Form Fill Up) কোনও ভুল হয়ে গেলে কী করণীয়?

অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) মহিলাদের ৩ হাজার টাকা দিচ্ছে সরকার

এই সরকারি প্রকল্পের আবেদনপত্রে আবেদনকারীর পরিবার সংক্রান্ত বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে। সেই সঙ্গেই আয়ের বিষয়েও জানাতে হচ্ছে। এক্ষেত্রে কেউ তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনও ভুল তথ্য দিয়ে ফেললে (বিশেষত আয়ের ক্ষেত্রে) আবেদনপত্রটি কিন্তু সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যেতে পারে। অনলাইন ও অফলাইন, দুই ক্ষেত্রেই বিষয়টি প্রযোজ্য।

আরও পড়ুনঃ বাংলায় তৈরি হচ্ছে ১০২টি অমৃত ভারত স্টেশন, রেলমন্ত্রীর পাশে বসেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

জানা যাচ্ছে, অনেকক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তরফে আবেদনকারীকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়। এমনটা হলে ভবিষ্যতে আর তিনি কখনও আবেদন করতে পারবেন না। সেই কারণে এই সরকারি প্রকল্পের (Government Scheme) ফর্ম ফিল আপের সময় আয় সহ সব বিষয়েই সঠিক তথ্য দেওয়া জরুরি।

এছাড়া অন্নপূর্ণা যোজনার ফর্মের একেবারে শেষে একটি ডিক্লেরেশনও রয়েছে। সেখানে স্পষ্ট লেখা, “আমি এই মর্মে ঘোষণা করছি যে, উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনও মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে, আমার প্রদত্ত কোনও তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে”।

annapurna yojana(3)

সব মিলিয়ে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করার সময় আবেদনকারীকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তাড়াহুড়ো না করে সময় নিয়ে ফর্ম ফিল আপ করাই বাঞ্ছনীয়। কারণ ফর্ম ফিল আপের সময় কোনও ভুল তথ্য দিয়ে ফেললে সেই আবেদন কিন্তু বাতিলও করে দেওয়া হতে পারে।