এবার পুলিশের জালে সব্যসাচী দত্ত, ব্যবসায়ীর অভিযোগে রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার

Published on:

Published on:

Sabyasachi Dutta arrested after overnight interrogation
Follow

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগ ঘিরে রাজনৈতিক মহল যখন সরগরম, সেই আবহেই তোলাবাজির মামলায় গ্রেফতার করা হল তৃণমূল নেতা তথা বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta)। সোমবার গভীর রাতে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেয় পুলিশ।

সব্যসাচী দত্তের(Sabyasachi Dutta) বিরুদ্ধে কী অভিযোগ?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সল্টলেকের এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। অভিযোগকারীর দাবি, তাঁর কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছিল। শুধু অর্থ দাবি নয়, ভয় দেখানো এবং চাপ সৃষ্টি করার অভিযোগও রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে বিধাননগর উত্তর থানার পুলিশ।

তদন্তের সূত্র ধরে সোমবার রাতে রাজারহাটের রাইগাছিতে অবস্থিত সব্যসাচী দত্তের বাড়িতে পৌঁছান পুলিশ আধিকারিকেরা। সেখান থেকে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের পর শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়। রাজনৈতিক মহলে পরিচিত মুখ সব্যসাচী দত্ত এবারের বিধানসভা নির্বাচনে বারাসত কেন্দ্র থেকে লড়েছিলেন। তবে জিততে পারেননি । জানা যাচ্ছে, বিধাননগর আদালতে পেশ করা হবে তাকে।

Sabyasachi Dutta arrested after overnight interrogation

আরও পড়ুন : লক্ষ লক্ষ টাকার ঘড়ি, কোটি টাকার গয়না, সাংসদ কোয়েলের সম্পত্তির পরিমাণ জানেন?

উল্লেখযোগ্যভাবে, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই পূর্বতন সরকারের আমলে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্তের গতি বেড়েছে। সোমবারই গ্রেফতার হয়েছেন ফলতার জাহাঙ্গির খান। পুরনিয়োগ মামলায় গত মাসে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। এরপর একাধিক কাউন্সিলরকেও পুলিশ গ্রেফতার করেছে। এখন অভিযোগের তদন্তে কী নতুন তথ্য উঠে আসে এবং আদালতে মামলার অগ্রগতি কোন দিকে যায়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের।