রাজ্যের সব সরকারি অফিসে আসছে বড় বদল! জরুরি নির্দেশিকা জারি অর্থ দফতরের

Published on:

Published on:

Government of West Bengal Finance Department notification regarding pre-paid smart meter installation
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক পরিবর্তন চোখে পড়ছে। ইতিমধ্যেই রাজ্যের সরকারি দফতরগুলিতে কর্মীদের উপস্থিতি ও বেরনো নিয়ে কড়াকড়ির কথা জানা গিয়েছে। সেই সঙ্গেই রাজ্য সরকারের (Government of West Bengal) সব অফিসে প্রি-পেইড স্মার্ট মিটার (Pre-paid Smart Meter) বসানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এবার এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল অর্থ দফতর।

অর্থ দফতরের নির্দেশিকায় কী বলা হয়েছে? | Government of West Bengal

জানা গিয়েছে, মূলত সরকারি অফিসগুলির কাছে বিদ্যুৎ বণ্টন সংস্থার টাকা প্রাপ্য আছে। সেই টাকা না মেলায় আর্থিক অসুবিধায় রয়েছে সংস্থা। এই সমস্যা দূর করার লক্ষ্যে রাজ্য সরকারের অফিসগুলিতে প্রি-প্রেইড স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের সরকারি অফিসগুলির ইলেকট্রিক বিলের টাকা যাতে বকেয়া না থাকে, সেই কারণেই এই পদক্ষেপ।

আরও পড়ুনঃ নাম থেকে ‘ধাম’ সরেছে! দিঘা জগন্নাথ মন্দিরে এবার কোন রীতি মেনে পুজো-পাঠ হবে?

এবার জানা যাচ্ছে, প্রি-পেইড স্মার্ট মিটারের জন্য কীভাবে বিদ্যুতের খরচ দিতে হবে সেই বিষয়ে অর্থ দফতর নির্দেশিকা জারি করেছে। এছাড়া এই ব্যবস্থা চালু হলে প্রত্যেক মাসে আগাম বিদ্যুৎ কেনার ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি বকেয়া অর্থ একসঙ্গে কিংবা নির্দিষ্ট সময়ের মধ্যে মিটিয়ে দিতে হবে। কীভাবে এই টাকা মেটাতে হবে, সেটা নির্দিষ্ট করে দিয়েছে অর্থ দফতর।

অন্যদিকে কয়েকদিন আগেই রীতিমতো ডেডলাইন বেঁধে দিয়ে রাজ্যের সব সরকারি দফতরে (Government Office) স্মার্ট মিটার বসানোর নির্দেশ জারি করেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। আগামী তিন সপ্তাহের মধ্যে এই কাজ সম্পন্ন করতে বলা হয়। একইসঙ্গে অগাস্ট মাসের মধ্যে যাতে এগুলি চালু করা যায়, সেটা দেখারও নির্দেশ দেওয়া হয়।

Government of West Bengal Finance Department notification regarding pre-paid smart meter installation

সরকারি দফতরগুলিতে নির্দেশ মেনে স্মার্ট মিটার বসানোর কাজ হচ্ছে কিনা, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজি, বিভাগীয় কমিশনার, সব জেলাশাসক ও সংশ্লিষ্ট দফতরের প্রধানদের। সেই সঙ্গেই রাজ্যের বিদ্যুৎ সংস্থাগুলিকে এই বিষয়ে সহায়তার কথা বলা হয়েছে।