রাজনীতি নয়! বিশ্বকাপে নামার আগেই সমস্যায় নেইমারের ব্রাজিলের এই বিপক্ষ! জার্সিই বদলে দিলো FIFA

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকল ফুটবলপ্রেমীই স্বীকার করেন যে ফুটবল বিশ্বের সবচেয়ে সফল দলের নাম ব্রাজিল (Brazil)। তাই ৫ বারের বিশ্বজয়ী দেশটি যখন বিশ্বকাপে মাঠে নামে, তখন তাদের পাশাপাশি গ্রুপপর্বে তাদের প্রতিপক্ষরাও সমান নজরে থাকেন। আর এবার বিশ্বকাপে (FIFA World Cup 2027)। হাইপ্রোফাইল মরক্কো ও চমক দেখানোর ক্ষমতা রাখা স্কটল্যান্ডের পাশাপাশি ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে রয়েছে খাতায় কলমে অনেক দুর্বল হাইতি (Haiti)। আর এবার ক্রমতালিকায় ৮৩ নম্বরে থাকা এই দেশটির বিরুদ্ধেই কড়া ব্যবস্থা  নিয়েছে ফিফা (FIFA)।

সম্প্রতি হাইতির জার্সির কিছু বিশেষ উপাদানকে অতিরিক্ত রাজনৈতিক প্রকৃতির বলে গণ্য করে। যার ফলে সেই নির্ধারিত জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামা হচ্ছে না সেই দেশের ফুটবলারদের। তাই টুর্নামেন্ট আরম্ভ হওয়ার ঠিক আগে হাইতিকে নতুন ডিজাইনের জার্সি তৈরি করতে হচ্ছে। শনিবার স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে তাদের অভিযান করবে দেশটি।

আরও পড়ুন: আজ থেকে শুরু বিশ্বকাপ! ফেভারিট হিসেবে নামছে কোন দলগুলি? কে জিতবে সেরার খেতাব? জানুন বিস্তারিত

কিন্তু কেন বিতর্ক তৈরি হলো এই জার্সি নিয়ে? এই বিষয়টি বুঝতে গেলে আমাদের ঘেঁটে দেখতে হবে ইতিহাস। হাইতি দেশটি হলো পৃথিবীর প্রথম কৃষ্ণাঙ্গ রিপাবলিক৷ আজ থেকে ঠিক ২২৩ বছর আগে হাইতির স্বাধীনতাকামী যোদ্ধারা ভারতিয়েরেসের যুদ্ধে ফরাসী সেনাবাহিনীকে পরাজিত করে নিজের স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা করেন৷ ওই যুদ্ধে বিদ্রোহ দমনের উদ্দেশ্যে হাইতিতে নেপোলিয়ন বোনাপার্টের পাঠানো পোলিশ সৈন্যরা যখন বুঝতে পারেন যে মিথ্যে কথা বলে কৃষ্ণাঙ্গ বিদ্রোহ দমন করার উদ্দেশ্যে তাদের পাঠানো হয়েছে, তখন তারা লড়াই করেন সেই স্বাধীনতা সংগ্রামীদের হয়েই।

সেই ঐতিহাসিক ঘটনা মাথায় রেখেই এবারের বিশ্বকাপে হাইতির জার্সিতে ফুটে উঠেছিল ১৮০৩ সালের সাম্রাজ্যবাদ বিরোধী গণসংগ্রামের বিজয়।  ফিফার দ্বারা বাতিল করা হাইতির সেই জার্সিতে ছিল পোল্যান্ডের পতাকা। কিনা ফিফা ফুটবল বিশ্বকাপের মঞ্চে সরাসরি এমন রাজনীতির প্রবেশ চাইছে না। ফ্রান্স এইমুহূর্তে বিশ্ব ফুটবলের সবচেয়ে শক্তিশালী দেশ। গত দুইবারের ফাইনালিস্ট। জনপ্রিয় এই দেশের সম্মান রক্ষার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে ফিফা, এই অভিযোগ ইতিমধ্যেই উঠছে।

আরও পড়ুন: বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে ফেভারিট এই ৩ তারকা! তালিকায় আর্জেন্টিনার এক

এই জার্সি বিতর্কের মাঝেই এক বিবৃতিতে এই জার্সির প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘সায়েতা’ (Saeta) নিশ্চিত করেছে যে, নকশাটি যাতে প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করে তা নিশ্চিত করতে তারা ফিফার সাথে কাজ করেছে। তাদের বিবৃতিতে তারা সরাসরি বলেছে, “হাইতি ফুটবল ফেডারেশনের সাথে নিবিড় সহযোগিতায়, পুরো প্রক্রিয়া জুড়ে আমাদের উদ্দেশ্য ছিল এমন একটি জার্সি তৈরি করা যা হাইতির জনগণের গর্ব, সহনশীলতা এবং মনোবলকে তুলে ধরবে।” এখন দেখার এই জার্সি বিতর্ক কাটিয়ে কতটা ভালো ফল করতে পারে দেশটি।