বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দল (Indian Cricket Team) ব্যস্ত রয়েছে আফগানিস্থানের বিরুদ্ধে (India vs Afganistan) ওডিআই সিরিজের প্রস্তুতিতে। শনিবার থেকে ধর্মশালার মাটিতে আরম্ভ হতে চলেছে এই ওডিআই সিরিজ। আর এই সিরিজের মধ্যে দিয়ে আগামী ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া শুরু করবে ভারতীয় দল। আর এই সিরিজে ইতিহাসের সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) নিজেও। শচীন টেন্ডুলকারও (Sachin Tendulkar) গড়তে পারেননি, এমন কীর্তি গড়ে দেখাবেন ভারতকে দুটি আইসিসি ট্রফি জেতানো অধিনায়ক।
আরও পড়ুন: শ্বাস ফেলার সময় নেই ভারতীয় দলের! IPL শেষ হওয়া মাত্রই গম্ভীরদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ
এই মুহূর্তে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্বে রয়েছেন তরুণ তারকা শুভমান গিল। রোহিত শর্মার সাথে জুটি বেঁধে তিনি ওপেনিংয়ে দলকে নির্ভরতা দেবেন। রোহিত শর্মার ওপর থেকে চাপ সরিয়ে নেওয়ার উদ্দেশ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি জয় সত্ত্বেও শুভমানকে অধিনায়ক হিসেবে নামানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।

আগামী ওডিআই বিশ্বকাপ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। সেই মাটিতে ওপেনার হিসেবে যদি রোহিত শর্মা নিজের সেরা ছন্দে থাকেন, তাহলে ভারতীয় দলই হবে বিশ্বজয়ের সবচেয়ে বড় দাবিদার। গত বছরের শেষদিকে অস্ট্রেলিয়ার মাটিতে ওডিআই শতরান করে রোহিত বুঝিয়েও দিয়েছেন যে বয়স বাড়লেও তার ব্যাটের ধার কমেনি। আর আপাতত আফগানিস্থানের বিরুদ্ধে ওডিআই সিরিজে তার লক্ষ্য থাকবে একটি বড় মাইলফলক ছোঁয়া।
আরও পড়ুন: ইতিহাস বদলে দিলো ভারতীয় দল! কোহলি, ধোনি যে কাজ পারেননি তাই করে দেখালেন শুভমান গিল
সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ওপেন করতে নেমে মাত্র ৬ রান করলেই রোহিত আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে ১৬,০০০ রানের মালিক হবেন। এই বিরল কৃতিত্ব নেই কিংবদন্তি শচীন টেন্ডুলকারের নামের পাশেও। কেবলমাত্র দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসেবে এই মাইলফলক ছোঁবেন রোহিত।
তার আগে ভারতীয়দের মধ্যে কেবলমাত্র বীরেন্দ্র সেওবাগই এই মাইলফলক ছুঁয়েছেন। ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নবাব অফ নজফগড় করেছেন ১৬,১১৯ রান। আর ১২৫ রান করলে তাকেও টপকে যাবেন রোহিত। শনিবারের ম্যাচে না হলেও এই সিরিজেই ওপেনার হিসেবে সর্বোচ্চ ভারতীয় রান সংগ্রাহকের জায়গা ছিনিয়ে নেবেন হিটম্যান, এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।













