যোগ দিবসের অনুষ্ঠানে কড়া ট্র্যাফিক নিয়ন্ত্রণ, রেড রোড সংলগ্ন এলাকায় রুট বদলের নির্দেশ

Published on:

Published on:

Kolkata if you are heading towards Red Road check the traffic routes beforehand
Follow

বাংলা হান্ট ডেস্ক: কলকাতার (Kolkata) রেড রোডে পালন হতে চলেছে যোগ দিবস। আর এই উপলক্ষে বিশেষ ট্রাফিক অ্যাডভাইজারি জারি করল কলকাতা পুলিশ। আগামী ২১ জুন যোগ দিবস। এই দিন উপলক্ষে ১৪ জুন রাত থেকে কলকাতার রেড রোড শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রাখা হচ্ছে। জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে।

রেড রোডমুখী হলে আগে জেনে নিন কোন পথে চলবে যানবাহন (Kolkata)

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ জুন রাত ১০টা থেকে ২১ জুন পর্যন্ত রেড রোডে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে (Kolkata)। এছাড়াও, ২১ জুন ভোর থেকে পণ্যবাহী গাড়ির উপর নিষেধাজ্ঞা ২১ জুন রাত ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোন কোন রাস্তা (Kolkata)।

Kolkata if you are heading towards Red Road check the traffic routes beforehand

আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিনেই সোনার বাজারে চমক, জ্বালানির দামে কী বদল এল?

১. এজেসি বোস রোডের দক্ষিণমুখী অংশ (মৌলালি মোড় থেকে)
২. সেন্ট জর্জেস গেট রোড
৩. স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশ
৪. সিআর অ্যাভিনিউয়ের দক্ষিণমুখী অংশ
৫. জওহরলাল নেহরু রোডের দুই দিকই বন্ধ থাকবে

কোন কোন রাস্তা পুরোপুরি বন্ধ থাকবে?
২১ জুন রাত ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিম্নলিখিত রাস্তাগুলিতে যান চলাচল বন্ধ থাকবে:

১. হসপিটাল রোড (পূর্ব ও পশ্চিম)
২. লাভার্স লেন
৩. ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ
৪. খিদিরপুর রোডের অংশবিশেষ
৫. আরআর অ্যাভিনিউয়ের নির্দিষ্ট অংশ
৬. গোষ্ঠ পাল সরণি (কিংসওয়ে)
৭. কুইন্সওয়ে
৮. ডাফরিন রোড
৯. আউটরাম রোড
১০. এসপ্ল্যানেড র‌্যাম্প
১১. মেয়ো রোড

তবে অনুষ্ঠানের জন্য স্পেশাল পারমিটের স্টিকার আছে, এমন গাড়িগুলিকে মেয়ো রোডে চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানা গেছে (Kolkata)।