আবেদনের আগে প্রস্তুত রাখুন সব নথি, জনকল্যাণ শিবিরে মিলছে বয়স বন্দনা স্কিমের ফর্ম

Published on:

Published on:

Ayushman Bharat find out which documents need to be submitted
Follow

বাংলা হান্ট ডেস্ক: একের পর এক প্রতিশ্রুতি পূরণ করে চলেছে বিজেপি সরকার। এবার আয়ুষ্মান ভারত প্রকল্পে জুড়ল পশ্চিমবঙ্গ। সোমবার রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে মউ স্বাক্ষরিত হয়েছে। এরপরেই এই প্রকল্পে কী কী সুবিধা (Ayushman Bharat) পাওয়া যাবে, কত মানুষ সুবিধা পাবেন, সেই বিষয়ে ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও এই প্রকল্পে ৫ লক্ষ টাকা অবধি বিনা ব্যয়ে চিকিৎসা পাওয়া যাবে। আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা, অথচ কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন তিনি।

জনকল্যাণ শিবিরে ফর্ম বিতরণ, কী কী নথি জমা দিতে হবে জানুন (Ayushman Bharat)

এখানে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য যেমন, আধার কার্ড নম্বর, রেশন কার্ড নম্বর, আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর, জন্ম তারিখ ও লিঙ্গ এবং সম্পূর্ণ ঠিকানা (Ayushman Bharat) দিতে হবে।

Ayushman Bharat find out which documents need to be submitted

আরও পড়ুন: লালগোলা রুটে একাধিক ট্রেনের সময় পরিবর্তন, রইল নতুন সময়সূচি…

এছাড়াও পরিবারের প্রধানের নাম ও মোট সদস্য সংখ্যা, ভোটার কার্ডের তথ্য (EPIC নম্বর, AC নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর), স্বাস্থ্য সাথী URN নম্বর এবং প্যান কার্ডের নম্বর।

একইসঙ্গে আবেদনকারীর নাম ২০২৬ সালের ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে কি না। বাদ গেলেও এসআইআরের ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে কি না বা সিএএ-তে নাগরিকত্বের আবেদন করেছেন কি না, তাও জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি সোমবার কেন্দ্রের সঙ্গে মৌ স্বাক্ষর করেছে পশ্চিমবঙ্গ সরকার।

প্রসঙ্গত এই প্রকল্পে পাঁচ লক্ষ টাকার ক্যাশলেস স্বাস্থ্যবিমার সুবিধা মেলে। ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত ৩৬,১৯৩টি হাসপাতাল এই প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে। বেসরকারি হাসপাতাল এর মধ্যে ১৬,৫৫৭টি (Ayushman Bharat)।