পঞ্চম-অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য সুখবর! শুরু শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপে আবেদন

Published on:

Published on:

Sikkhashree-Medhashree Scholarship 2026-27 Application started
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মেধাবী অথচ গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য স্কলারশিপ প্রদান করে পশ্চিমবঙ্গ সরকার। অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের তরফ থেকে দেওয়া এই শিক্ষামূলক বৃত্তির নাম শিক্ষাশ্রী ও মেধাশ্রী (Sikkhashree-Medhashree Scholarship)। প্রতিবছর লক্ষ লক্ষ পড়ুয়ারা এই স্কলারশিপের টাকা পেয়ে থাকে। ইতিমধ্যেই ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য আবেদন পক্রিয়া চালু হয়েছে। কিভাবে আবেদন করা যাবে? কি যোগ্যতা প্রয়োজন? দেখে নিন বিস্তারিত।

Sikkhashree-Medhashree Scholarship 2026-27

শিক্ষাশ্রী স্কলারশিপের মাধ্যমে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর এসসি (SC) ও এসটি (ST) শিক্ষার্থীদের প্রতিবছর ৮০০ টাকা প্রদান করা হয়। এছাড়া মেধাশ্রী স্কলারশিপটি ওবিসি (OBC) ছাত্রছাত্রীদের প্রদান করা হয়। এক্ষেত্রেও টাকার অঙ্ক সমান ৮০০ টাকা প্রতি বছর। এই দুই স্কলারশিপের জন্যই ছাত্রছাত্রীদের নিজেদের স্কুলে অফলাইনে ফর্ম জমা করতে হবে। এরপর অনলাইনে যা পক্রিয়া তা স্কুলই করবে। আগামী ৬ মাস এই স্কলারশিপের জন্য আবেদন পক্রিয়া চলবে।

শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপের যোগ্যতা

কেউ যদি এই দুই স্কলারশিপের যে কোনো একটির জন্য আবেদন করতে চায় তাহলে নিম্নলিখিত জিনিসগুলো মাথায় রেখে আবেদন করতে হবে।

  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • তাঁর পরিবারের বার্ষিক আয়  ২,৫০,০০০ টাকা বা তার কম হতে হবে।
  • শিক্ষার্থীকে অবশ্যই সরকারি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণীর মধ্যে পাঠরত অবস্থায় থাকতে হবে।
  • এই স্কলারশিপের টাকা পেতে হলে জাতিগত শংসাপত্র থাকতে হবে।

আরও পড়ুনঃ দুঃসময় শেষে শিল্পজোয়ার, ৪২ শিল্পপতিরা আগ্রহী, বাজেটে বড় ঘোষণার ইঙ্গিত শিল্প ও বাণিজ্যমন্ত্রীর

আবেদনের পদ্ধতি

শিক্ষাশ্রী বা মেধাশ্রী প্রকল্পে আবেদন করতে চাইলে সবার প্রথমে নিজের স্কুলের অফিস থেকে আবেদন ফর্ম নিতে হবে। এরপর সেটা সঠিক তথ্য দিয়ে ফিলআপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস ও ছবি সহ স্কুলের এই কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে দিয়ে দিতে হবে। এরপর স্কুলের তরফ থেকেই যা করণীয় করা হবে ও অনলাইনের মাধ্যমে আবেদন পাঠানো হবে।

কি কি ডকুমেন্টস লাগবে?

  • আবেদনকারী ছাত্র বা ছাত্রীর আধার কার্ড জেরক্স
  • জাতিগত শংসাপত্র জেরক্স
  • পারিবারিক আয়ের শংসাপত্র
  • পড়ুয়ার চালু ব্যাঙ্ক অ্যাকাউন্টার পাশবইয়ের প্রথম পাতার জেরক্স
  • একটি চালু মোবাইল নাম্বার
  • সম্প্রতিকালে তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি

স্ট্যাটাস চেক করবেন কিভাবে?

আবেদন সঠিকভাবে সম্পন্ন হলে যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল তাতে একটি রেজিস্ট্রেশন নাম্বার আসতে পারে। এছাড়া যেহেতু সরাসরি ব্যাঙ্কে টাকা পাঠানো হয়, তাই টাকা পাঠালে ফর্মে দেওয়া ফোন নাম্বারে টাকা ক্রেডিটের মেসেজ ঢুকবে।