বাংলাহান্ট ডেস্ক : শহরের রাস্তায় চালু হল আরও একটি নতুন এসি বাস। এতদিন শহর থেকে শহরতলির বিভিন্ন রুটে একাধিক এসি বাস (AC Bus) ছিল। এবার তাতে জুড়ল আরও একটি রুট। এখন কলকাতা বিমানবন্দর থেকে এক বাসেই পৌঁছে যেতে পারবেন হাওড়া স্টেশন। তাও আবার এসির হাওয়া খেতে খেতে।
কলকাতায় চালু হল নতুন বাসরুট (AC Bus)
কলকাতা বিমানবন্দর-হাওড়া স্টেশন রুটে চালু হয়েছে এই নতুন এসি বাস। বিমান যাত্রীদের জন্য ২৪ ঘন্টাই এই বাস পরিষেবা মেলে বলে খবর। যাদের প্রায়ই বিমানে যাতায়াত করার জন্য বিমানবন্দরে আসতে হয় তাদের বড়সড় সুবিধা হয়েছে এই নতুন বাস চালু হওয়ায়। বিমানবন্দর থেকে প্রচুর যাত্রীও হয় বলে খবর এই বাসে।

কোন রুটে চলবে: হাওড়া স্টেশন থেকে বা ধর্মতলা থেকে যারা বিমানবন্দরে আসতে চাইবেন, তারা এই বাস পরিষেবা ব্যবহার করতে পারেন। কলকাতা বিমানবন্দর টার্মিনাস থেকে ছেড়ে কৈখালি, বিধাননগর, কাঁকুড়গাছি, গিরিশ পার্ক, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, ধর্মতলা, বিবাদী বাগ হয়ে হাওড়া স্টেশন পৌঁছায় বাসটি।
আরও পড়ুন : মোদী বাংলায় আসতেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ২০০০ টাকা, অপেক্ষার অবসান ঘটিয়ে এল বড় ঘোষণা
কতক্ষণ সময় লাগবে: মাত্র এক ঘন্টাতেই বিমানবন্দর থেকে হাওড়া স্টেশন পৌঁছে দেবে নতুন এসি বাস (AC Bus)। ভবিষ্যতে যাত্রী সংখ্যা এবং চাহিদা বৃদ্ধি পেলে বাস সংখ্যাও বাড়ানো হতে পারে বলে আশা করা হচ্ছে। ইলেকট্রিক ভেহিকল সহ সিএনজি বাস পরিষেবাও অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন : ১ কাপ চাল দিলে ডাল কতটা? ‘পারফেক্ট’ খিচুড়ি বানানোর এটাই সিক্রেট টিপস
জানা যাচ্ছে, নিত্যযাত্রী এবং পর্যটক উভয়ের কথা ভেবেই এই বাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে হাওড়া স্টেশনের যাত্রীদেরও সুবিধা হয়েছে। দুই প্রান্তের যাত্রীদেরই এতে সুরাহা হয়েছে।













