ঋতব্রত না শোভনদেব, বিরোধী দলনেতা কে? জানিয়ে দিল হাইকোর্ট

Published on:

Published on:

Calcutta High Court says Ritabrata Banerjee is West Bengal Assemboy opposition leader
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বিরোধী দলনেতা পদ নিয়ে টানাপড়েন চরমে উঠেছে। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। বৃহস্পতিবার উচ্চ আদালত জানাল, শোভনদেব চট্টোপাধ্যায় নন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই (Ritabrata Banerjee) বিরোধী দলনেতা।

হাইকোর্টে ধাক্কা খেল মমতা শিবির | (Calcutta High Court)

মঙ্গলবার ও বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই মামলার শুনানি হয়েছে। তবে নির্দেশ স্থগিত রেখেছিল আদালত। বৃহস্পতিবার বিচারপতি জানান, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রতই বিরোধী দলনেতা। অর্থাৎ বিধানসভার অধ্যক্ষের নেওয়া সিদ্ধান্তে আপাতত কোনও রকম হস্তক্ষেপ করল না আদালত।

আরও পড়ুনঃ সরকারি কর্মীদের ডাবল লক্ষ্মীলাভ! বেতনবৃদ্ধি ও এরিয়ার নিয়ে বিরাট আপডেট

এদিন হাইকোর্ট জানায়, বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে আপাতত কোনও রকম হস্তক্ষেপ নয়। কোনও অন্তর্বর্তী নির্দেশ দেননি বিচারপতি। আপাতত অধ্যক্ষ রথীন্দ্র বসুর সিদ্ধান্ত বহাল থাকছে। অর্থাৎ বিরোধী দলনেতা থাকছেন ঋতব্রত। আগামী ২৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। সেদিন সব পক্ষকে হলফনামা জমা দিতে বলেছেন বিচারপতি কৃষ্ণা রাও।

এদিকে মঙ্গলবার এই মামলার শুনানিতে বিধানসভার অধ্যক্ষের ভূমিকা নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও জিজ্ঞেস করেন, স্পিকার ঘরে বসে কীভাবে জানলেন কোন পক্ষে লোক বেশি? এরপর বুধবার ফের এই মামলার শুনানি হয়। তবে নির্দেশ স্থগিত রেখেছিল আদালত। এদিন জানানো হয়, ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা পদে থাকছেন। এই নির্দেশের ফলে মমতা শিবির জোর ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে।

Calcutta High Court questions speaker role in WB assembly opposition leader selection

এদিন আদালতের নির্দেশের পর ঋতব্রত শিবির তথা ‘নতুন তৃণমূল’এর বিধায়ক সন্দীপন সাহা বলেন, “আমরা যা করেছি, তা আইন মেনেই করেছি। এটা আমাদের নৈতিক জয়”।

বিধানসভা ভোটে পরাজিত হওয়ার পর তৃণমূল কার্যত দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীদের শিবির। বিধানসভার বিরোধী দলনেতা পদ সংক্রান্ত মামলায় এদিন হাইকোর্টের নির্দেশ মমতা শিবিরের জন্য জোর ধাক্কা বলেই মনে করছেন বহু বিশেষজ্ঞ।