ফের ভবানী ভবনের ডাক! জোড়া মামলায় CID-র মুখোমুখি অভিষেক, ফের চাপে তৃণমূল সাংসদ

Published on:

Published on:

Abhishek Banerjee Faces Fresh CID Summons
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভার সই জালিয়াতি মামলার তদন্তে তাঁকে আবারও ভবানী ভবনে ডেকেছে সিআইডি। কয়েকদিন আগেই দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর ফের তাঁকে তলব করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনী প্রচারের সময় করা একটি মন্তব্যকে ঘিরেও নতুন করে তদন্ত চলছে। এর মধ্যেই আমফান ত্রাণ বণ্টনে দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের হওয়ায় চাপ আরও বেড়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ফের ডেকেছে CID

বিধানসভার একটি বৈঠকের রেজোলিউশনে বিধায়কদের স্বাক্ষর নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই মামলার তদন্ত করছে সিআইডি। সেই কারণেই রবিবার ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)।

এর আগে গত বৃহস্পতিবার একই মামলায় তাঁকে (Abhishek Banerjee) প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তদন্তকারীরা সেই জেরার সূত্র ধরেই আরও কিছু তথ্য যাচাই করতে চাইছেন বলে জানা গিয়েছে। এই মামলায় বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও তলব করা হয়েছে। তদন্তের স্বার্থে দু’জনকে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করা হতে পারে। আবার আলাদা করেও তাঁদের বক্তব্য রেকর্ড করা হতে পারে বলে সূত্রের খবর।

৪৮ ঘণ্টার মধ্যে দুই মামলায় তলব

সই জালিয়াতি মামলার পাশাপাশি আরও একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নোটিস পাঠিয়েছে সিআইডি। লোকসভা নির্বাচনের সময় এক জনসভায় ডিজে বাজানো নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় তাঁকে ১৬ জুন হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দুটি আলাদা মামলায় সিআইডির প্রশ্নের মুখে পড়তে চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

আমফান ত্রাণ নিয়ে নতুন অভিযোগ

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে নতুন করে একটি এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, ২০২০ সালে ঘূর্ণিঝড় আমফানের পর ত্রাণ বণ্টনের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছিল। এই মামলায় প্রায় ২৫০ কোটি টাকার অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। যদিও অভিযোগের তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

Arrest warrant issued for Abhishek Banerjee

আরও পড়ুনঃ যোগা দিবস নিয়ে হাইকোর্টে বিতর্ক! ‘ভ্যালেন্টাইন্স ডে ভুলে গেলেন?’ বিকাশ ভট্টাচার্যকে প্রশ্ন অমৃতা সিনহার

সব মিলিয়ে সই জালিয়াতি মামলা, ডিজে সংক্রান্ত মামলা এবং আমফান ত্রাণ দুর্নীতির অভিযোগ একাধিক আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী কয়েক দিনের তদন্তে এই মামলাগুলির অগ্রগতি কোন দিকে যায়, সেদিকেই নজর রাজনৈতিক