২০ জুন কাদের অ্যাকাউন্টে ঢুকবে ২০০০ টাকা? তারকেশ্বর থেকে বড় ঘোষণা করবেন নরেন্দ্র মোদী

Published on:

Published on:

Narendra Modi Claims 50-Year Record Broken as Bengal Sees Low-Violence Voting
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দেশের কোটি কোটি কৃষকের জন্য ফের সুখবর। প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পের আওতায় যে কৃষকরা বছরে ৬ হাজার টাকা আর্থিক সহায়তা পান, তারা এখন ২৩তম কিস্তির অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যেই কেন্দ্র সরকার জানিয়েছে, আগামী ২০ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) হুগলির তারকেশ্বর থেকে এই কিস্তির টাকা প্রকাশ করবেন। তবে এবার কিছু উপভোক্তার নাম তালিকা থেকে বাদ পড়েছে এবং ই-কেওয়াইসি-সহ বেশ কিছু শর্তও বাধ্যতামূলক করা হয়েছে।

পিএম কিসান সম্মান নিধি ২৩তম কিস্তির ঘোষণা করবেন মোদী (Narendra Modi)

গত ১৩ মার্চ অসমের গুয়াহাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) পিএম কিসান সম্মান নিধির ২২তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন। এই প্রকল্পে প্রতি তিন মাস অন্তর একটি করে কিস্তি দেওয়া হয়। সেই হিসাব অনুযায়ী জুন মাসেই ২৩তম কিস্তি পাওয়ার কথা ছিল।

এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী ২০ জুন হুগলির তারকেশ্বরে সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) পিএম কিসান সম্মান নিধির ২৩তম কিস্তি প্রকাশ করবেন। ডিরেক্ট বেনেফিট ট্রান্সফার (ডিবিটি) ব্যবস্থার মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে জমা পড়বে।

পিএম কিসান সম্মান নিধি প্রকল্পের আওতায় যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে মোট ৬ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। তিনটি সমান কিস্তিতে এই টাকা দেওয়া হয়। চাষের জন্য প্রয়োজনীয় বীজ, সার এবং অন্যান্য কৃষি সামগ্রী কেনার ক্ষেত্রে এই অর্থ কৃষকদের কাজে লাগে। এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীর নামে বা তাঁর পরিবারের নামে কৃষিযোগ্য জমি থাকতে হবে। পাশাপাশি আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। আধারের সঙ্গে সংযুক্ত সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকাও বাধ্যতামূলক।

তবে সকলেই এই প্রকল্পের সুবিধা পান না। প্রাতিষ্ঠানিক জমির মালিকরা এই প্রকল্পের আওতায় আসেন না। এছাড়া বর্তমান বা প্রাক্তন সাংবিধানিক পদাধিকারী, আয়করদাতা, কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরাও এই সুবিধার জন্য যোগ্য নন। যোগ্য কৃষকরা পিএম কিসানের সরকারি পোর্টালে অনলাইনে আবেদন করতে পারেন। এছাড়া নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারেও নতুন আবেদন জমা দেওয়ার সুযোগ রয়েছে।

এদিকে সম্প্রতি উপভোক্তাদের তালিকা খতিয়ে দেখে কেন্দ্র সরকার কিছু ক্ষেত্রে আর্থিক সহায়তা সাময়িকভাবে স্থগিত করেছে। যাঁরা ২০১৯ সালের ১ ফেব্রুয়ারির পরে জমি কিনেছেন অথবা একই পরিবারে একাধিক ব্যক্তি এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তাঁদের নথি যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কিস্তির টাকা আটকে রাখা হয়েছে।

PM Kisan Status Update 22nd Installment Latest Update

আরও পড়ুনঃ

এছাড়া কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, ই-কেওয়াইসি সম্পূর্ণ না করলে পিএম কিসান সম্মান নিধির পরবর্তী কিস্তির সুবিধা পাওয়া যাবে না। তাই যাঁরা এখনও এই প্রক্রিয়া সম্পূর্ণ করেননি, তাঁদের দ্রুত তা সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে (Narendra Modi)।