মেসিকে হারিয়ে সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ীর সম্মান পেলেন রোনাল্ডো, ভক্তদের দিলেন মনছোঁয়া বার্তা

Published on:

Published on:

When will Cristiano Ronaldo-Lionel Messi face off in World Cup?
Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আর্জেন্টিনার প্রাক্তন মহাতারকা লিওনেল মেসিকে (Lionel Messi) পেছনে ফেলে ‘বেস্ট অব অল টাইম’ (BOAT) স্বীকৃতি পেয়েছেন পর্তুগিজ কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। মেসি সহ আরও একাধিক কিংবদন্তিকে পেছনে ফেলে এই খেতাব জিতলেন রোনাল্ডো। ২০০৭-০৮ ফুটবল মরশুমে তার অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই ২০০৮ সালে ব্যালন ডি’অর (Ballon d’Or) খেতাব জিতেছিলেন সিআরসেভেন। তার সেই মরশুমের ওই জয়কেই সর্বকালের সেরা নির্বাচিত করেছেন সমর্থকেরা।

সকলেই জানেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হচ্ছে ব্যালন ডি’অর। ফ্রান্স ফুটবল নামক ম্যাগাজিনের তরফ থেকে প্রতি বছর এই বিশেষ পুরস্কার সেই বছরের সেরা ফুটবলারকে দেওয়া হয়ে থাকে। আর এই বিশেষ পুরস্কারের ৭০ বছর পূর্তি উপলক্ষে চালু করা হয় এই বোট খেতাবের জন্য বিশেষ ভোটের আয়োজন। এই নির্দিষ্ট খেতাবটির জন্য মনোনীত হয়েছিলেন সেই ফুটবলাররা, যারা নিজেদের কেরিয়ারে একাধিক বছর ব্যালন ডি’অর খেতাব জিতেছিলেন। আর এই নির্দিষ্ট পুরস্কারটির জন্য কোনও ক্রীড়া সাংবাদিক বা কোনও দেশের কোচ বা অধিনায়ক নন, ভোট দেওয়ার সুযোগ পান সমর্থকরা।

Cristiano Ronaldo becomes the world's first billionaire footballer.

ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের অফিসিয়াল ওয়েবসাইটে ১লা অক্টোবর থেকে ২৮শে অক্টোবর পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল সমর্থকরা। প্রতিটি ভোটের জন্য তাদের খরচ করতে হয়েছে ১ ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১০৭ টাকা। এই ভোটিংয়ে অংশ নিয়েছিলেন ৫ হাজার ৯ জন। বুধবার রাতে প্রকাশিত ফল অনুযায়ী, সবার ওপরে জায়গা করে নেয় ক্রিশ্চিয়ানোর ২০০৮ সালের খেতাব জয়ী মরশুমটি। দ্বিতীয় স্থান পেয়েছেন মেসির ২০১২ সালের ব্যালন ডি’অর জয়। তৃতীয় স্থানে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ২০১৭ সালের পুরস্কার।

আরও পড়ুন: দুর্দান্ত ফুটবল খেলার পুরস্কার পেলেন হ্যারি কেন! মেসি, এমবাপ্পেকে টপকে ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ড অধিনায়ক

২০০৮ সালে নিজের কেরিয়ারে প্রথমবারের জন্য ব্যালন ডি’অর জেতেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ ও ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতেন তিনি। দুই টুর্নামেন্টেই সর্বোচ্চ গোলস্কোরার হন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৪২ গোল করেন পর্তুগিজ মহাতারকা।

আরও পড়ুন: এল ক্লাসিকোতে জোড়া গোল! বার্সেলোনার বিরুদ্ধেই রিয়াল মাদ্রিদের জার্সিতে এমবাপের ১০০ গোল পূর্ণ

এরপর রিয়াল মাদ্রিদের জার্সিতে আরও ৪ বার এই খেতাব জেতেন রোনাল্ডো। নিজের ২০০৮ সালের পারফরম্যান্সের ভিত্তিতে এই নির্দিষ্ট খেতাব জয়কে রোনাল্ডো নিজে ফুটবল ভক্তদের জয় বলেছেন এবং নিজের ভক্তদের উদ্দেশ্যেই এই পুরস্কার উৎসর্গ করেছেন। তার এবং ৮ বারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির পাশাপাশি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল ব্রাজিলিয়ান রোনাল্ডো নাজারিও
ডাচ কিংবদন্তি জোহান ক্রুইফ, ইতালির ইতিহাসের সেরা ফরোয়ার্ড মিশেল প্লাতিনি, ডাচ তারকা মার্কো ভ্যান বাস্তেন, আর্জেন্টিনা বংশোদ্ভূত আলফ্রেডো দি স্তেফানো, তারকা জার্মান ডিফেন্ডার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, কেভিন কিগান এবং কার্ল-হাইঞ্জ রুমেনিগে।