৫ লক্ষ টাকার চিকিৎসা সুবিধা পেতে চান? আয়ুষ্মান কার্ডে এই ভুল করলেই বাতিল হতে পারে আবেদন

Published on:

Published on:

Ayushman Bharat Card These Small Mistakes Can Get Your Application Rejected
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প চালু হওয়ার পর বহু মানুষ এই স্বাস্থ্য কার্ডের জন্য আবেদন করছেন। এই কার্ড থাকলে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যায়। তবে আবেদন করলেই যে কার্ড মিলবে, এমন নয়। আবেদনপত্র জমা দেওয়ার পর তথ্য যাচাই করা হয়। সেই সময় কোনও ভুল বা অসঙ্গতি ধরা পড়লে আবেদন বাতিলও হতে পারে। তাই ফর্ম পূরণের সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি।

আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) কার্ড আবেদন

আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের আওতায় সাধারণ মানুষ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY)-এর সুবিধা পেতে পারেন। বর্তমানে অনেকেই অনলাইনে কিংবা বিভিন্ন জনকল্যাণ শিবিরে গিয়ে এই কার্ডের জন্য আবেদন করছেন। তবে আবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য যাচাই করে। সেই পর্যায়ে কোনও গরমিল ধরা পড়লে কার্ড অনুমোদিত নাও হতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আবেদনপত্রে দেওয়া তথ্যের সঠিকতা। ফর্ম পূরণের সময় আধার কার্ডে থাকা তথ্যের সঙ্গে সমস্ত তথ্য হুবহু মিল থাকতে হবে। নাম, আধার নম্বর, বাবার নাম বা অন্যান্য ব্যক্তিগত তথ্য ভুল লিখলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। শুধু তাই নয়, ঠিকানার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। আধার কার্ডে যে ঠিকানা রয়েছে, আবেদনপত্রে সেই তথ্য ব্যবহার করাই নিরাপদ। ঠিকানায় অসঙ্গতি থাকলে যাচাইয়ের সময় সমস্যা তৈরি হতে পারে।

এছাড়াও আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পে আবেদন করার সময় কোনও তথ্য গোপন করা বা ভুল তথ্য দেওয়া উচিত নয়। ভেরিফিকেশনের সময় যদি ভুল তথ্য ধরা পড়ে, তাহলে আবেদন বাতিল হতে পারে। তাই শুরু থেকেই সমস্ত তথ্য সঠিকভাবে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) কার্ডের সবচেয়ে বড় সুবিধা হল, এর মাধ্যমে দেশের বিভিন্ন সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো যায়। বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচের সুবিধা পাওয়া যায়। হার্টের অপারেশন, নিউরোর চিকিৎসাসহ একাধিক জটিল চিকিৎসা এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত। পাশাপাশি ওষুধ ও বিভিন্ন মেডিক্যাল পরীক্ষার খরচও এই সুবিধার মধ্যে পড়ে।

Ayushman Bharat Card before applying check the list of documents

আরও পড়ুনঃ ক্ষমতায় আসার পর মন্ত্রীদের নিয়ে বড় কর্মশালা, কী নির্দেশ দিলেন শুভেন্দুরা?

এই কার্ডের (Ayushman Bharat) জন্য আবেদন করতে হলে কয়েকটি প্রয়োজনীয় নথি সঙ্গে রাখতে হবে। আবেদনকারীর রেশন কার্ড, আধার কার্ড, একটি বৈধ পরিচয়পত্র এবং একটি মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক। এসব নথি সঠিকভাবে জমা দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে।