বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আসন্ন ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) ভারতীয় দলে (Indian Cricket Team) নিজের জায়গা পাকা করে ফেলেছেন ঈশান কিষাণ (Ishan Kishan), এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আফগানিস্থানের বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে দুরন্ত আগ্রাসী শতরান করে দলকে জয় পেতে সাহায্য করেছিলেন তিনি। এটি ছিল ওডিআই ফরম্যাটে তার দ্বিতীয় শতরান। আর এই শতরান করেই তিনি ছুঁয়ে ফেলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) রেকর্ড।
ভারতীয় দলের জার্সিতে যে দুটি শতরান করেছেন ঈশান, সেই দুটিই তিনি পেয়েছেন ১৫০-এর বেশি স্ট্রাইক রেট সহ। ভারতের তারক ও অভিনন্দন রোহিত শর্মা ও নিজের কেরিয়ারে দুটি এমন শতরান করেছেন ওডিআই ফরম্যাটে যেক্ষেত্রে তার স্ট্রাইক রেট ছিল ১৫০-এর ওপর।

অর্থাৎ নিজের ওডিআই ক্যারিয়ার একমাত্র ২৬ টি ম্যাচ খেলেই রোহিত শর্মার এই রেকর্ড ছুঁয়ে ফেলেছেন ভারতের এই তরুণ উইকেটরক্ষক। সেই তালিকায় এখন তার সামনে শুধুমাত্র বিরাট কোহলি। নিজের ৫৪ টি ওডিআই শতরানের মধ্যে কোহলি ১৫০-এর বেশি স্ট্রাইক রেটে শতরান পেয়েছেন ৪ বার।
আরও পড়ুন: আবারও পিছিয়ে গেলেন বিরাট কোহলি! ফর্মে না থেকেও বড় রেকর্ড শ্রেয়স আইয়ারের
চলতি বছরে ভারতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম বড় কারণ ছিল ঈশানের ব্যাটিং। ভারতীয় দলের জার্সিতে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে প্রায় ২০০-র কাছাকাছি স্ট্রাইক রেট বজায় রেখে টুর্নামেন্টে ৩১৭ রান করেন ঈশান কিষাণ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেরা হওয়ার পাশাপাশি বিশ্বকাপের ফাইনালেও ব্যাট হাতে অর্ধশতরান করে দলকে জয় পেতে বড় সাহায্য করেছিলেন তিনি।
আরও পড়ুন: ফর্মে না থাকলেও এই কারণে রোহিতকে সুযোগ দিচ্ছে BCCI! ফাঁস হলো গিলের ভারতের বিশ্বকাপের আসল পরিকল্পনা
আরে এই মুহূর্তে ভারতীয় ওডিআই দলের হয়ে তিনি ব্যাট হাতে নিজের যোগ্যতা প্রমাণ করতে ব্যস্ত। আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে বিধ্বংসী শতরান করেছেন ঈশান। মাত্র ৭১ বলে নিজের দ্বিতীয় ওডিআই শতরান সম্পূর্ণ করেছিলেন আফগানিস্থানের বিরুদ্ধে। আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে স্পর্শ করেছেন ১০০০ রানের মাইলফলক। অনেকেই মনে করছেন যে আসন্ন ওডিআই বিশ্বকাপ জয়ের জন্য গৌতম গম্ভীরের হাতের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন ঈশানই।













