পশ্চিমবঙ্গ দিবসে মোদীর ‘উপহার’! তারকেশ্বরে দাঁড়িয়ে একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন

Published on:

Published on:

PM Narendra Modi inaugurates many Government scheme from Tarakeswar
Follow

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। এই বিশেষ দিনে তারকেশ্বরে আয়োজিত একটি কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখান থেকে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের (Government Scheme) উদ্বোধন করেন তিনি।

কী কী কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করলেন পিএম মোদী? | (Government Scheme)

এদিন তারকেশ্বরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল আর এন রবি সহ একাধিক বিশিষ্টজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পিএম মোদীর হাতে বাবা তারকনাথের ছবি ও মা দুর্গার একটি মূর্তি তুলে দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই বাংলার জনপ্রিয় রসগোল্লা ও চন্দননগরের প্রখ্যাত জলভরা সন্দেশও তুলে দেওয়া হয়। এরপর বক্তব্য রাখতে শুরু করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ এইসব ভুলে বাতিল হতে পারে আয়ুষ্মান ভারত কার্ড! আবেদনের আগে অবশ্যই জানুন

কৃষকদের জন্য এদিন একাধিক প্রকল্পের ঘোষণা করেন মোদী। তিনি জানান, আজ থেকে রাজ্যে পিএম ফসল বিমা যোজনা চালু হল। একইসঙ্গে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা, ডিজিটাল কৃষি মিশনের মতো কেন্দ্রীয় প্রকল্পের কথাও ঘোষণা করেন।

এদিন প্রধানমন্ত্রী দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে আধুনিক ও অধিক ক্ষমতাসম্পন্ন মৎস বন্দর ও বীরভূমের সাঁইথিয়ায় নতুন অত্যাধুনিক মৎস বাজারের উদ্বোধন করেন। এছাড়া হাওড়ায় রেলের ৩০০ বেডের রেলওয়ে ডিভিশনাল হাসপাতাল এবং হাউর ও পশ্চিম মেদিনীপুরের রাধামোহনপুরের মধ্যে ওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সাঁকরাইল থেকে সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রোজেক্ট ও হরিণঘাটায় ছাগল প্রতিপালনের জন্য ল্যাব ও সিমেন ব্যাঙ্কের উদ্বোধন করেন।

PM Narendra Modi inaugurates many Government scheme from Tarakeswar

এর পাশাপাশি এদিন পিএম গ্রামীণ সড়ক যোজনা ৩-এর অধীন ৪৯টি রোড ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পে মোট ৩১৫ কিমি রাস্তা নির্মাণ হবে।

আজ তারকেশ্বরে দাঁড়িয়ে রাজ্যবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, ‘পরিবর্তন ভাললাগছে তো?’ একইসঙ্গে বলেন, বাংলায় কাটমানি শেষ, কাজ শুরু হয়ে গিয়েছে। বাংলা এবার থামবে না, ইতিহাস গড়বে।