বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) আফগানদের বিরুদ্ধে ওডিআই সিরিজে দুর্দান্ত জয় পেয়েছে। শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ৩-০ ফলে সিরিজ জিতেছে মেন ইন ব্লুজ। ওডিআই অধিনায়ক হিসেবে এটি তার প্রথম সিরিজ জয়। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজ জিতিয়েছেন গিল। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ২০২৩ সালে ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনাল হারতে হয়েছিল ভারতকে। ২০২৭ সালে শুভমান গিলের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার মাটিতে আসন্ন বিশ্বকাপ (2027 ODI World Cup) ভারতীয় দল সেই যন্ত্রণা ঘুচিয়ে দেবে এমনটাই বিশ্বাস করে স্বপ্ন দেখতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
এই সিরিজের বিরাট কোহলির মত বড় মাপের তারকার অনুপস্থিতি একবারের জন্য বুঝতে দেননি অধিনায়ক শুভমান গিল। ব্যাট হাতে তিনি নিজে ছিলেন দুর্দান্ত ছন্দে। সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ৮৪ এবং দ্বিতীয় ম্যাচে অনবদ্য ১৫৪ রানের ইনিংস খেলেন তিনি। ওই দুই ম্যাচেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন শুভমান।

আর তৃতীয় ওডিআই ম্যাচে ব্যাট হাতে মাঠে নামতে না হলেও প্রথম দুই ম্যাচের কারণে তিনি সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন। এটি ছিল ওডিআই কেরিয়ারে তার ষষ্ঠ সিরিজ সেরার পুরস্কার। এর ফলে তিনি ছুঁয়ে ফেলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে।
আরও পড়ুন: শচীনকে টপকে যাবেন বৈভব সূর্যবংশী! কিভাবে? উত্তর দিলেন ডেল স্টেইন
রোহিত নিজের ওডিআই কেরিয়ারে মোট ২৭৭ টি ম্যাচ খেলেছেন। এই দীর্ঘ সময়ে তিনি মোট ৬ বার সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন। কিন্তু মাত্র ৬৪ ম্যাচ খেলেই তার সেই রেকর্ডটি ছুঁয়ে ফেললেন গিল। এই পরিসংখ্যানই প্রমাণ করেন যে একজন ব্যাটার হিসেবে কতটা পরিণত এবং প্রতিভাবান শুভমান।
আরও পড়ুন: সৌরভ, দ্রাবিড়দের টপকে গেলেন রোহিত শর্মা! বিশ্বকাপের আগেই ঢুকবেন শচীন-কোহলির ক্লাবে
এক নজরে দেখে নেওয়া যাক ওডিআই ফরম্যাটে সবচেয়ে বেশি সিরিজ সেরার খেতাব জেতা ক্রিকেটারদের তালিকা:
১. শচীন টেন্ডুলকার (১৫ বার)
২. বিরাট কোহলি (১১ বার)
৩. সৌরভ গঙ্গোপাধ্যায়/যুবরাজ সিং/ মহেন্দ্র সিংহ ধোনি (৭ বার)
৪. শুভমান গিল/রোহিত শর্মা (৬ বার)













