বাংলা হান্ট ডেস্ক: জুন মাস শুরু হতে আর কয়েকটা দিন বাকি। তবে নতুন মাস শুরু হওয়ার আগেই ব্যাঙ্কের কোন দরকারি কাজ থাকলে তা আগেভাগেই সেরে নিন। কারণ জুন মাসে ব্যাঙ্কের বেশ কিছুদিন ছুটি (Bank Holiday) থাকবে।
ব্যাঙ্কিং পরিষেবায় বিরতি, সামনে টানা চারদিন ছুটি (Bank Holiday)
আগামী সপ্তাহে ভারতের বিভিন্ন অংশে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে। তাই ব্যাঙ্ক সংক্রান্ত সমস্ত কাজ আগের থেকে করে রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন: মেট্রো যাত্রীদের জন্য বড় ঘোষণা, রবিবার ভোর থেকেই পরিষেবা ও বাড়তি ট্রেনের সুবিধা
তাই ব্যাঙ্কে গিয়ে কাজ করতে অসুবিধা সম্মুখীন হবেন জনসাধারণ। অতএব এক নজরে দেখে নিন জুন মাসে জাতীয় ছুটি, আঞ্চলিক ও ধর্মীয় ছুটি র তালিকা একবার এক নজরে দেখে নিন।
২৫ জুন বিজয়ওয়াড়ায় মহররমের ছুটি রয়েছে। ওইদিন সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে এই শহরে।২৬ জুন আগরতলা, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, হায়দরাবাদ, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পাটনা, রায়পুর, রাঁচি এবং শ্রীনগরে মহররম/আশুরা উপলক্ষে ছুটি রয়েছে। ব্যাঙ্কেও ছুটি ঘোষণা করা হয়েছে।
২৭ জুন, মাসের চতুর্থ শনিবারে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৮ জুন, রবিবার সাপ্তাহিক ছুটি রয়েছে সমস্ত ব্যাঙ্কে।জুন মাসে কবে, কোন শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরবিআই ক্যালেন্ডার অনুযায়ী, বেশ কিছু রাজ্যে মহররম, রাজা সংক্রান্তি, সন্ত গুরু কবির জয়ন্তী এবং মহারানা প্রতাপ জয়ন্তীর মতো বিশেষ উপলক্ষগুলোতে অতিরিক্ত ছুটি পালিত হবে (Bank Holiday)।













