কত বছর পর্যন্ত বিনা টিকিটে ভ্রমণ ট্রেনে? অনেকেই জানেন না সঠিক নিয়ম

Published on:

Published on:

Indian Railways a new train as a gift on west bengal day
Follow

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলে (Indian Railways) যাত্রীদের জন্য নানান নিয়ম রয়েছে। প্রতিদিন কোটি কোটি যাত্রী যাতায়াত করেন ট্রেনে। তাদের সুবিধার জন্যই নানান নিয়ম চালু করেছে রেল। টিকিটের ক্ষেত্রেও একাধিক নিয়ম রয়েছে রেলের। বৈধ টিকিট ছাড়া ভ্রমণ করা যায় না ট্রেনে। বিনা টিকিটে ট্রেনে ধরা পড়লে জরিমানা থেকে হাজতবাস পর্যন্ত হতে পারে।

বাচ্চাদের ক্ষেত্রে রেলে (Indian Railways) কী নিয়ম

অনেকেই সঙ্গে ছোট বাচ্চা নিয়ে ট্রেনে সফর করেন। কিন্তু তাদের টিকিট নিয়ে থাকে সংশয়। তিন চার বছরের বাচ্চা সঙ্গে থাকলে তার জন্য কি আলাদা করে টিকিট কাটতে হবে? নাকি পরিবারের সঙ্গেই বিনামূল্যে ভ্রমণ করতে পারবে সে? কী বলছে রেলের নিয়ম?

Indian railways free ticket for kids

কত বছর পর্যন্ত ফ্রি ভ্রমণ: জানিয়ে রাখি, রেলের নিয়মানুযায়ী বাচ্চা যদি ৫ বছরের কম বয়সী হয় তবে তার জন্য আলাদা করে টিকিট কেনাটা সম্পূর্ণ ঐচ্ছিক ব্যাপার। অর্থাৎ টিকিট কাটতেও পারেন আবার নাও পারেন। শিশু যদি মা বাবার বসে বা আসন শেয়ার করে তবে আলাদা করে টিকিট কাটার প্রয়োজন নেই। বিনামূল্যেই সে সফর করতে পারবে।

আরও পড়ুন : প্রেশার কুকারে সিটি পড়ে না? নতুন না কিনে আগে চেক করুন ‘এই’ ৪ বিষয়

৫ বছরের শিশুর ক্ষেত্রে: দীর্ঘ যাত্রাপথের ক্ষেত্রে চাইলে শিশুর জন্য আলাদা করে একটি বার্থ (Indian Railways) বুক করতে পারেন। সেক্ষেত্রে শিশুর জন্য সম্পূর্ণ ভাড়া দিতে হবে। ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য রেলের নিয়মে দুটি অপশন রয়েছে। শিশুর জন্য আলাদা করে কোনও আসন বুক করতে না চাইলে টিকিট বুকিংয়ের সময় ‘NOSB’ (No Seat/Berth) অপশন বেছে নিতে হবে। এক্ষেত্রে অর্ধেক ভাড়া দিতে হয় যাত্রীদের।

আরও পড়ুন : শনিবারে নিরামিষ, গাছপাঁঠা দিয়েই হোক জামাই আপ্যায়ন, রইল দারুণ রেসিপি

৫ থেকে ১২ বছরের শিশুদের ক্ষেত্রে আলাদা কনফার্মড সিট বুক করতে চান তবে প্রাপ্তবয়স্কদের মতোই সিটের পুরো ভাড়া দিতে হবে। শিশুদের ক্ষেত্রে সঠিক বয়স প্রমাণ করার জন্য প্রয়োজনীয় সরকারি নথি সঙ্গে রাখতে হবে। শিশুর জন্ম শংসাপত্র বা পরিচয়পত্র সঙ্গে রাখা ভালো।