প্রেশার কুকারে সিটি পড়ে না? নতুন না কিনে আগে চেক করুন ‘এই’ ৪ বিষয়

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় হেঁশেলে প্রেশার কুকারের গুরুত্ব অনেক। ঝটপট ডাল সেদ্ধ থেকে মাটন রান্না, সবেতেই প্রেশার কুকারের (Pressure Cooker) জুড়ি মেলা ভার। কিন্তু কুকারের সিটি গড়বড় করলেই তখন চিন্তার ভাঁজ পড়ে কপালে। বিভিন্ন কারণে প্রেশার কুকারে হুইসল নাও পড়তে পারে। তড়িঘড়ি নতুন কুকার না কিনে আগে ট্রাই করে দেখুন এই কয়েকটি ট্রিকস।

প্রেশার কুকারে (Pressure Cooker) সিটি না পড়ার সমস্যা

প্রেশার কুকারের ঢাকনার ভেতরের রাবার বা গ্যাসকেটটি ব্যবহার করতে করতে ঢিলে হয়ে যায়। চারপাশ দিয়ে হাওয়া বেরিয়ে যাওয়ায় পর্যাপ্ত চাপ তৈরি হয় না। ফলে সিটি পড়ে না। গ্যাসকেটটি খুলে কিছুক্ষণ ঠাণ্ডা জলে ভিজিয়ে রাখুন বা ফ্রিজে রাখতে পারেন। তারপর আবার ঢাকনায় লাগিয়ে চেষ্টা করুন।

How to fix pressure cooker whistle

পরিস্কার রাখুন ভেন্ট পাইপ: এরপরেও কাজ না হলে বা গ্যাসকেটটি ফেটে গেলে একই মাপের নতুন গ্যাসকেট কিনে এনে ঢাকনায় লাগিয়ে দিন। প্রেশার কুকারে নতুনের মতোই সিটি বাজবে। প্রেশার কুকারের ভেন্ট পাইপটি পরিস্কার রাখা উচিত। অনেক সময় ডাল বা ভাতের ফ্যান ছিটকে এসে ভেন্ট পাইপের মুখ বন্ধ করে দেয়। হাওয়া বেরোনোর রাস্তা না মেলায় চাপ তৈরি হলেও তা উপরে উঠতে পারে না। ফলে সিটি বাজে না। তাই ভেন্ট পাইপে একটি সেফটিপিন দিয়ে পরিস্কার করে নিতে পারেন।

আরও পড়ুন : জনকল্যাণ শিবির মিস করেছেন? ঘরে বসে ৫ মিনিটে ডাউনলোড করুন আয়ুষ্মান কার্ড, রইল পদ্ধতি

কীভাবে ঠিক করবেন: কুকারের (Pressure Cooker) সিটির ভেতরের স্প্রিং মেকানিজমটি কোনোভাবে আটকে গেলেও হুইসল বাজে না। সিটির ভেতরে অনেক সময় তেল কালি বা খাবার জমে সেটি ভারী হয়ে যায়। হালকা গরম জলে সামান্য ডিটারজেন্ট দিয়ে সিটিটি ভিজিয়ে রাখলে তা পরিস্কার হয়ে যাবে।

আরও পড়ুন : শুটিং শেষ সারেগামাপা গ্র্যান্ড ফিনালের, কে হলেন বিজয়ী?

যদি রাবার এবং ভেন্ট পাইপ দুটোই ঠিক থাকার পরেও হাওয়া বেরিয়ে যায়, তবে সেফটি ভালভটি ঠিকমতো পরীক্ষা করা জরুরি। ভালভটি ঢিলে হয়ে গেলে স্ক্রু ড্রাইভার দিয়ে ঘরেই একটু টাইট করে নেওয়া যায়। আবার আগের মতোই সিটি পড়বে তাহলে।