একলাফে ২০০০ টাকা হচ্ছে ভাতা? বার্ধক্য ভাতা নিয়ে নয়া আপডেট

Updated on:

Updated on:

Nabanna
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি সরকার ক্ষমতায় আসতেই বাড়ছে পূর্ববর্তী সরকারের আমলে চালু থাকা প্রকল্পগুলিতে ভাতার পরিমাণ। লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনায় দেওয়া হচ্ছে ৩০০০, যুবসাথীর বদলে যুব শক্তিতেও ১৫০০ এর বদলে ৩০০০ টাকা দেওয়ার কথা বলা হচ্ছে। সম্প্রতি বার্ধক্য ভাতার (Old Age Pension Scheme) পরিমাণও দ্বিগুন হবে বলে শোনা যাচ্ছে। সত্যিই কি সরকার তেমন কোনো ঘোষণা করেছে? জানুন।

বার্ধক্য ভাতার (Old Age Pension Scheme) টাকা বাড়ছে?

সম্প্রতি বেশ কিছু মিডিয়া রিপোর্টে বলা হয়েছে বার্ধক্য ভাতার পরিমাণ ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হচ্ছে। অনেকেই মনে করছেন যে, বার্ধক্য ভাতার পরিমাণ দ্বিগুন হচ্ছে এবং এই বর্ধিত টাকা পেতে গেলে রাজ্যের সকল উপভোক্তাকে নতুন করে ফর্ম পূরণ করে জমা দিতে হবে। বলে রাখি, বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতার ক্ষেত্রে টাকার পরিমাণ ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করার কোনো সরকারি ঘোষণা হয়নি।

জানিয়ে রাখি, যাঁরা ইতিমধ্যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন এই মুহূর্তে নেই। তবে যাঁরা নতুন তাদের জন্য রয়েছে ফর্ম। সম্প্রতি বার্ধক্য ভাতার জন্য দুটি নতুন ফর্ম প্রকাশ করেছে রাজ্য। একটি ফর্ম সাধারণ এবং ওবিসি এবং অন্যটি এসসি ও এসটি ক্যাটাগরির জন্য। তবে এই নতুন ফর্ম সবাই পূরণ করবেন না।

যাঁরা এর আগে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার জন্য আবেদন করেননি এবং বর্তমানে সরকারি ভাতার সুবিধা নিচ্ছেন না তারা এবং
যাঁরা আগে দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা দিয়েছিলেন, কিন্তু বর্তমানে সরকারি পোর্টালে স্ট্যাটাস চেক করলে ‘No Record Found’ লেখা দেখাচ্ছে তারা এই আবেদন করবেন।

আরও পড়ুন: বিদেশের মতো বদলাবে কলকাতা! আসছে ডিজিট্যাল বাসস্ট্যান্ড, বড় ঘোষণা রাজ্যের

উল্লেখ্য, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই বার্ধক্য ভাতা (Old Age Pension Scheme) প্রকল্প নিয়ে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি এই নিয়ে বড় বার্তা দিয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘শীঘ্রই বার্ধক্য এবং বিধবা ভাতা দেওয়া শুরু হবে।’ আগের সরকারের আমলে ১০০০ টাকা করে ভাতা দেওয়া হত এই প্রকল্পের ক্ষেত্রে। সেই পরিমাণ অনুদানই বাড়ানো হবে বলে শোনা গেলেও সরকারি তরফে কোনো আপডেট নেই।