‘একটিও রাফাল হারায়নি ভারত’, পাকিস্তানের ভুয়ো দাবি নস্যাৎ করল বায়ুসেনার নথি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের (India) ‘অপারেশন সিঁদুর’ ঘিরে পাকিস্তানের যে দাবি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছিল, তা নিয়ে ফের নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ইসলামাবাদ বারবার দাবি করে এসেছে, ওই অভিযানের সময় তারা ভারতীয় বায়ুসেনার একাধিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। কিন্তু সম্প্রতি ভারতীয় বায়ুসেনার একটি সরকারি নথি সামনে আসার পর সেই দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। প্রতিরক্ষা মহলের একাংশের মতে, নতুন এই তথ্য পাকিস্তানের দীর্ঘদিনের বক্তব্যকে কার্যত দুর্বল করে দিয়েছে।

অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের (India) রাফায়েল ধ্বংস করা নিয়ে ভুয়ো দাবি ওড়ালো বায়ুসেনার নথি

গত বছরের মে মাসে পহেলগাঁও হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনী এবং বায়ুসেনা যৌথভাবে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে। সেই অভিযানে পাকিস্তানের মাটিতে থাকা একাধিক জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল বলে ভারতীয় সূত্রের দাবি। অভিযানের সময় ভারতের (India) রাফাল যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক তার পর থেকেই পাকিস্তান দাবি করতে শুরু করে যে, তারা ভারতীয় বায়ুসেনার একাধিক রাফাল ধ্বংস করেছে। পাকিস্তানের সরকারি ও বেসরকারি মহলে এই দাবি বারবার তুলে ধরা হয়। এমনকি ক্রিকেট মাঠেও তার প্রভাব দেখা যায়। এশিয়া কাপের একটি ম্যাচে পাকিস্তানি পেসার হারিস রউফকে রাফাল ইস্যুতে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করতে দেখা গিয়েছিল, যা নিয়ে বেশ বিতর্কও তৈরি হয়েছিল।

আরও পড়ুন: ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পকে বড় ধাক্কা! সেনেটে পাশ ক্ষমতা খর্বের বিল, চাপে মার্কিন প্রেসিডেন্ট

তবে সম্প্রতি ভারতীয় বায়ুসেনার একটি গুরুত্বপূর্ণ নথি সামনে এসেছে, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বায়ুসেনা তাদের ৩৬টি রাফাল যুদ্ধবিমানের জন্য একটি ‘ব্রিজ সাপোর্ট প্যাকেজ’-এর দরপত্র আহ্বান করেছে। এই উদ্যোগের লক্ষ্য হল ২০২৬ সালের সেপ্টেম্বরের পরেও বিমানবহরকে সম্পূর্ণ সচল রাখা এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ, লজিস্টিকস ও কারিগরি সহায়তা নিশ্চিত করা। নথিতে স্পষ্টভাবে ৩৬টি রাফাল বিমানের উল্লেখ রয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে চুক্তির মাধ্যমে ভারত ঠিক ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনেছিল এবং সেই বিমানগুলো অপারেশন সিঁদুরের অনেক আগেই বায়ুসেনার বহরে যুক্ত হয়েছিল।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, যদি পাকিস্তানের দাবি অনুযায়ী একাধিক রাফাল সত্যিই ধ্বংস হয়ে থাকত, তাহলে বর্তমান নথিতে সেই সংখ্যা কম হওয়ার কথা ছিল। কিন্তু সরকারি নথিতে এখনও ৩৬টি রাফালের জন্যই সহায়তা প্যাকেজের কথা বলা হয়েছে। শুধু তাই নয়, পাঁচ মাসের এই সহায়তা মেয়াদে প্রায় ২,২৫০ ঘণ্টা উড়ানের পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে। ফলে পাকিস্তানের দাবি নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। ভারতীয় বায়ুসেনার শীর্ষ মহলও অতীতে পাকিস্তানের বক্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল। সেই সময় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ.পি. সিং মন্তব্য করেছিলেন, পাকিস্তানের এই ধরনের দাবি মূলত নিজেদের জনমত সামাল দেওয়ার জন্য তৈরি করা একটি ‘আখ্যান’ মাত্র।

India refute false claims on the pak destruction of Indian Rafale during Op Sindoor'.

আরও পড়ুন: ১ জুলাই কাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা? জেনে নিন

নতুন নথি প্রকাশ্যে আসার পর বিষয়টি আবারও আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ভারতের (India) পক্ষ থেকে সরাসরি পাকিস্তানের দাবিকে মিথ্যা বলে অভিহিত করা না হলেও, বায়ুসেনার সরকারি নথিতে ৩৬টি রাফালের উপস্থিতি কার্যত অন্য বার্তাই দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অপারেশন সিঁদুরের এক বছর পরও রাফাল বিতর্ক যে পুরোপুরি থামেনি, এই ঘটনা তারই প্রমাণ। এখন প্রশ্ন উঠছে, পাকিস্তানের দীর্ঘদিনের দাবি কি শুধুই প্রচারযুদ্ধের অংশ ছিল, নাকি তার পক্ষে কোনও বাস্তব প্রমাণ আদৌ রয়েছে? নতুন এই তথ্য সেই বিতর্ককে আরও উসকে দিল।