মাসে মাসে বিনামূল্যে রেশন! পিএম গরিব কল্যাণ অন্ন যোজনায় যোগ্যতা থেকে আবেদন সব জানুন

Published on:

Published on:

PM Garib Kalyan Yojana PMGKAY eligibility criteria application process explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল এদেশের বহু পরিবার। প্রত্যেক মাসে রেশন দোকান থেকে যে খাদ্যসামগ্রী পাওয়া যায় তা দিয়ে সংসার চলে অনেকের। তবে আপনি কি জানেন, একটি সরকারি প্রকল্পের (Government Scheme) মাধ্যমে দীর্ঘদিন ধরে বিনামূল্যে রেশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার (PM Garib Kalyan Yojana) মাধ্যমে দেশের কয়েক কোটি দুঃস্থ পরিবারকে প্রত্যেক মাসে ফ্রি রেশন দেয় সরকার।

পিএম গরিব কল্যাণ অন্ন যোজনার খুঁটিনাটি | (PM Garib Kalyan Yojana)

করোনার সময় দেশের দুঃস্থ পরিবারগুলির পাশে দাঁড়াতে এই প্রকল্প চালু করেছিল কেন্দ্র। এর মাধ্যমে রেশনে বিনামূল্যে চাল ও গম দেওয়া শুরু হয়। পরবর্তীতে করোনা অতিমারীর প্রভাব কেটে গেলেও এই প্রকল্প বন্ধ করেনি মোদী সরকার। কেন্দ্রের দাবি, এখনও পর্যন্ত প্রায় ৮০ কোটি মানুষ পিএম গরিব কল্যাণ অন্ন যোজনার সুবিধা পেয়েছেন।

আরও পড়ুনঃ চালু হচ্ছে অন্নপূর্ণা যোজনার পোর্টাল! জানানো যাবে আপত্তি, আর কী কী সুবিধা মিলবে জানুন

পিএম গরিব কল্যাণ অন্ন যোজনার সুবিধা কারা পাবেন?

এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারী ব্যক্তিকে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের অধীন হতে হবে। মূলত অন্ত্যোদয় অন্ন যোজনা তথা AAY রেশন কার্ড ও অগ্রাধিকারপ্রাপ্ত তথা PHH রেশন কার্ড গ্রাহকরা এর সুবিধা পাওয়ার যোগ্য। এই প্রকল্পের উপভোক্তাদের প্রত্যেক মাসে মাথাপিছু ৫ কেজি করে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হয়।

পিএম গরিব কল্যাণ অন্ন যোজনায় আবেদন পদ্ধতি

অনলাইন ও অফলাইন, দু’ভাবেই আবেদন করা যায়। আবেদনকারীর কোনও রেশন কার্ড না থাকলে তাঁকে সবার আগে কার্ডের জন্য আবেদন করতে হবে। এর জন্য তাঁকে রাজ্য খাদ্য ও সরবরাহ দফতরের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘নিউ রেশন কার্ড অ্যাপ্লিকেশন’ অপশনে ক্লিক করে ফর্ম ফিল আপ করতে হবে। আবেদনকারীর মোবাইল নম্বর, আধার কার্ড সহ অন্যান্য প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। সব হয়ে যাওয়ার পর ফর্ম জমা দিয়ে দিন। এরপর সরকারি আধিকারিকরা সেটি যাচাই করবেন। সব ঠিক থাকলে নতুন রেশন কার্ড ইস্যু করা হবে।

অফলাইনে করতে হলে বাড়ির কাছে রেশন অফিস, ব্লক অফিস অথবা সিএসসি-তে যেতে হবে। সেখানে ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় নথি সহকারে জমা দিতে হবে। সংশ্লিষ্ট দফতরের তরফ থেকে আবেদন প্রসেস করা হবে।

PM Garib Kalyan Yojana

পিএম গরিব কল্যাণ অন্ন যোজনায় আবেদনের জন্য কী কী নথি লাগবে?

এই প্রকল্পে আবেদন করতে হলে আধার কার্ড, রেশন কার্ড (যদি থাকে), বাসস্থানের প্রমাণ, সক্রিয় মোবাইল নম্বর ও পাসপোর্ট সাইজের ছবি লাগবে।

কেন্দ্রীয় সরকারের পিএম গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে এদেশের কোটি কোটি পরিবার উপকৃত হয়েছেন। আপনিও যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান, তাহলে আবেদন করতে পারেন।