এমবাপ্পে নন, এই তারকার কারণে বিশ্বকাপে এত ভয়ংকর হয়ে উঠেছে ফ্রান্স! মন্তব্য বিশ্বজয়ী ফ্রেঞ্চ তারকার

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে বিশ্বকাপে (FIFA World Cup 2026) আতঙ্কের আর এক নাম হয়ে উঠেছে ফ্রান্স (France) ফুটবল দলটি। সামনে প্রতিপক্ষ যে দলই হোক না কেন, তাদের ওপর দিয়ে যেন স্টিমরোলার চালিয়ে দিচ্ছেন দিদিয়ের দেশঁ-র ছেলেরা। গ্রূপপর্বের প্রথম দুই ম্যাচে কিলিয়ান এমবাপ্পের (Kylian Mbappe) দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে সেনেগাল ও ইরাকের বিরুদ্ধে বড় জয় পাওয়ার পর পারিবারিক সমস্যার কারণে দেশে ফিরেছিলেন ফ্রেঞ্চ কোচ। তার অনুপস্থিতিতেও ফর্মে থাকা নরওয়েকে হারাতে কোনও অসুবিধাই বোধ করেনি ফরাসি ফুটবলাররা। এমবাপ্পে গোল না পেলেও উসমান ডেম্বেলের হ্যাটট্রিকে ভর করে ৪-১ ফলে জয় পায় ফ্রান্স।

আর এই মুহূর্তে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে রীতিমতো অপ্রতিরোধ্য দেখাচ্ছে। টুর্নামেন্টে মাত্র ৪ ম্যাচ খেলে মোট ৬টি গোল করার পাশাপাশি ২ টি অ্যাসিস্ট ও করেছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড। ক্লাব ফুটবলে গোটা মরশুমে দলকে ট্রফি এনে দিতে পারেননি। ফলে চূড়ান্ত সমালোচিত হয়েছিলেন। কিন্তু এখন মনে হচ্ছে নিজের দেশকে আবার বিশ্বকাপ জিতিয়ে সেই নিন্দুকদের মুখ বন্ধ করিয়ে দিতে মরিয়া সমর্থকদের প্রিয় নিনজা টার্টেল।

সম্প্রতি ফ্রান্সের জার্সি গায়ে প্রথম ফ্রেঞ্চ ফুটবলার হিসেবে ৬০ গোলের মাইলফলক ছুঁয়েছেন এমবাপ্পে। মাত্র ১০৩ টি ম্যাচ খেলে এই গোলসংখ্যা ছুঁয়েছেন তিনি। রাউন্ড অফ ৩২-এ রীতিমতো ফর্মে থাকা সুইডেনের বিরুদ্ধে নিজের বিশ্বকাপ কেরিয়ারের ১৭ এবং ১৮ তম গোল করে দলের জয় নিশ্চিত করেছেন ফ্রেঞ্চ তারকা। ফ্রান্স ম্যাচ জিতে যায় ৩-০ ফলে।

আরও পড়ুন: ফের অঘটন! লজ্জার রেকর্ড গড়ে হার মানতে বাধ্য হলো জার্মানি, বিশ্বকাপের নক-আউটে ইকুয়েডর

কিন্তু তারপরেও এমবাপ্পেকে ফ্রান্স দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারকা হিসেবে মানতে নারাজ ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বজয়ী দলের গুরুত্বপূর্ণ তারকা ও আর্সেনাল কিংবদন্তি থিঁয়ের অঁরি। তার মতে ফ্রান্স দলে এমবাপ্পে সবচেয়ে মূল্যবান তারকা, কিন্তু এই বিশ্বকাপে ফ্রেঞ্চ দলের রুদ্ররূপের পেছনে আসল কারণ হচ্ছেন বায়ার্ন মিউনিখের তারকা ফুটবলার মাইকেল ওলিসে। মাঝমাঠে তার অসাধারণ নিয়ন্ত্রিত ও সুপরিকল্পিত খেলাই আক্রমণে এমবাপ্পেদের কাজ সহজ করে দিচ্ছে।

আরও পড়ুন: “ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানো……” জার্মানিকে ছিটকে গিয়ে বিশ্বকাপের মঞ্চ থেকে হুঙ্কার প্যারাগুয়ের

বায়ার্ন মিউনিখের এই অ্যাট্যাকিং মিডফিল্ডার চলতি বিশ্বকাপে এখনো কোনও গোল পাননি। কিন্তু চলতি বিশ্বকাপে মোট ৪ ম্যাচ খেলে ৫ টি অ্যাসিস্ট করেছেন ওলিসে। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার রেকর্ড এখনও পেলের দখলে। ব্রাজিলিয়ান কিংবদন্তি ১৯৭০ বিশ্বকাপে মোট ৬ টি অ্যাসিস্ট করেছিলেন। আর একটি অ্যাসিস্ট করলেই সেই রেকর্ড ছুঁয়ে ফেলবেন ওলিসে। এই বিশ্বকাপে এমবাপ্পের ৬ টি গোলের মধ্যে তিনটিই এসেছে তার পা থেকে। তাই অঁরির মতে এমবাপ্পে ফ্রান্সের সবচেয়ে মূল্যবান তারকা হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ তারকা কিন্তু ওলিসেই।