আগেই খারিজ রক্ষাকবচের আর্জি! পুরুলিয়া থেকে গ্রেফতার অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তী

Published on:

Published on:

Aditi Munshi's husband Debraj Chakraborty arrested from Purulia.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বুধবার পুরুলিয়ার সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হল বিধান নগরের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে (Debraj Chakraborty)। তিনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সীর (Aditi Munshi) স্বামী। জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই দেবরাজ এবং অদিতি রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের Calcutta High Court) দ্বারস্থ হন। শিশুসন্তানের জন্য অদিতি রক্ষাকবচ পেলেও দেবরাজের আবেদন খারিজ হয়ে যায়। এমতাবস্থায়, এবার গ্রেফতার হলেন রাজ্য-রাজনীতিতে বারংবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসা দেবরাজ।

পুরুলিয়া থেকে গ্রেফতার অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty):

উল্লেখ্য যে, দেবরাজ এবং অদিতির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগে তাঁরা অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে আত্মীয়-স্বজন ও পরিচিতদের মধ্যে হস্তান্তরিত করেছেন। এছাড়াও, নির্বাচনী হলফনামায় অদিতির সম্পত্তির পরিমাণ কম দেখানো হয় বলেও অভিযোগ উঠতে থাকে। এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছিল পুলিশ। এছাড়াও, দেবরাজের বিরুদ্ধে অর্থ পাচার থেকে শুরু করে জমি দখল এবং সিন্ডিকেট চালানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে।

Aditi Munshi's husband Debraj Chakraborty arrested from Purulia.

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাগুইআটি থানায় দেবরাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন কেষ্টপুরের এক প্রোমোটার। যেখানে তিনি জানিয়েছিলেন একটি নির্মাণকাজের সময়ে তাঁকে বাধা দেওয়া হয়। শুধু তাই নয়, ওই প্রোমোটারের কাছে মোটা টাকা দাবিও করা হয়। এই তোলাবাজির ক্ষেত্রে দেবরাজের নেতৃত্বে মণীশ মুখোপাধ্যায় এবং তাঁর সহযোগীরা ছিলেন বলে অভিযোগ করা হয়।

আরও পড়ুন: WhatsApp-এর নতুন Username ফিচারে বাড়ছে উদ্বেগ! জালিয়াতির ঝুঁকি মোকাবিলায় পদক্ষেপ সরকারের

সবথেকে চাঞ্চল্যকর বিষয় হল, মোটা টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়। যার ফলে কার্যত বাধ্য হয়ে ওই নির্মাণকাজ বন্ধ করে দেন প্রোমোটার। যদিও, তিনি জানিয়েছেন যে দেবরাজকে ৩০ লক্ষ টাকা এবং মণীশকে ৫ লক্ষ টাকা দেওয়ার পরেও ফের টাকা চাওয়া হয়। এমতাবস্থায়, তিনি দেবরাজ এবং তার সহযোগীদের কঠিন শাস্তি চেয়েছেন এবং ঘুষের টাকা ফেরতের দাবি জানিয়েছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই পুলিশ মামলার রুজু করে এবং বিধান নগর পুলিশ ও রাজ্য এসটিএফের অভিযানে দেবরাজকে পুরুলিয়া থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: লাফিয়ে বাড়ল GST সংগ্রহ! সরকারের কোষাগারে এল ১.৯৪ লক্ষ কোটি, সবথেকে এগিয়ে কোন রাজ্য?

এদিকে, দেবরাজ যে প্রত্যক্ষভাবে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন সেই বিষয়ে একাধিকবার গর্জে উঠেছিলেন রাজারহাট-গোপালপুরের বর্তমান বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। এমতাবস্থায়, দেবরাজের গ্রেফতারির প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘ওর গ্রেফতার হওয়া শুধু সময়ের অপেক্ষা ছিল। সিন্ডিকেটের নামে দেবরাজ কয়েক কোটি টাকা তুলেছে। পুলিশকে আমিই ওর বেআইনি সম্পত্তির হিসাব দিয়েছিলাম।’