সেপ্টেম্বরেই সম্পন্ন হবে ভারত-বাংলাদেশ সিরিজ? সামনে এল বড় আপডেট

Published on:

Published on:

Will the India National Cricket Team-Bangladesh series be in September?
Follow

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের অর্থাৎ ২০২৬-এর T20 বিশ্বকাপে বাংলাদেশ ভারত (India National Cricket Team) সফরে না আসার সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েছিল BCCI। এর ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) চলতি বছরের অগাস্ট-সেপ্টেম্বরে নির্ধারিত বাংলাদেশ (Bangladesh) সফরটি স্থগিত করে। তবে, সম্প্রতি একটি রিপোর্টে এমন বিষয় সামনে এসেছে যেটি থেকে অনুমান করা হচ্ছে, টিম ইন্ডিয়া চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করতে পারে। এর কারণ হল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ BCB ভারত-সহ একাধিক সিরিজের মিডিয়া রাইটসের জন্য টেন্ডার জারি করেছে।

সেপ্টেম্বরেই সম্পন্ন হবে ভারত (India National Cricket Team)-বাংলাদেশ সিরিজ?

ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারত সিরিজের টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া রাইটস বিক্রির জন্য টেন্ডার জারি করেছে। ভারতীয় ব্রডকাস্টারদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা BCB ২০২৬ ও ২০২৭ সালের ম্যাচের জন্য টেন্ডার জারি করেছে। যেখানে ২০২৬ সালের ভারত সফরের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

Will the India National Cricket Team-Bangladesh series be in September?

টেন্ডারে বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) নিম্নোক্ত দ্বিপাক্ষিক আন্তর্জাতিক হোম সিরিজগুলির ওয়ার্ল্ডওয়াইড মিডিয়া রাইটস ক্রয়ের জন্য স্বনামধন্য টিভি ব্রডকাস্টার্স, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং মার্কেটিং এজেন্সি /কনসোর্টিয়াম/ফার্মের কাছ থেকে ফিনান্সিয়াল অফার সহ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (EOI) আহ্বান করছে।’ এদিকে, আগামী ২ জুলাই থেকে BCB-র অফিসে এই সংক্রান্ত ডকুমেন্টস মিলবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: আগেই খারিজ রক্ষাকবচের আর্জি! পুরুলিয়া থেকে গ্রেফতার অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তী

কোন কোন সিরিজের জন্য টেন্ডার জারি হয়েছে:
১. ২০২৬ সালে ভারতের বাংলাদেশ সফর (৩ টি ODI ও ৩ টি T20)
২. ২০২৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর (২টি টেস্ট)
৩. ২০২৭ সালে ইংল্যান্ডের বাংলাদেশ সফর (২টি টেস্ট)
৪. ২০২৭ সালে পাকিস্তানের বাংলাদেশ সফর (৫টি ​​ODI)

আরও পড়ুন: WhatsApp-এর নতুন Username ফিচারে বাড়ছে উদ্বেগ! জালিয়াতির ঝুঁকি মোকাবিলায় পদক্ষেপ সরকারের

ভারত বনাম বাংলাদেশ বিতর্ক: জানিয়ে রাখি যে, ভারত ও বাংলাদেশের আগামী অগাস্ট-সেপ্টেম্বরে ৩ ম্যাচের ODI এবং T20 সিরিজ খেলার কথা ছিল। কিন্তু গত বছরের শেষের দিকে এবং ২০২৬ সালের জানুয়ারিতে দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য কূটনৈতিক উত্তেজনা দেখা যায়। BCCI বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে IPL ২০২৬ থেকে বাদ দেয়। এর কারণ হিসাবে বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়নের কথা বলা হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে সম্পন্ন হওয়া T20 বিশ্বকাপে তাদের দল পাঠায়নি এবং IPL-ও বাংলাদেশ ব্যান করে। উল্লেখ্য যে, ওই ঘটনার পর থেকে এখন অনেক কিছুই বদলে গেছে। বাংলাদেশে এখন নতুন সরকার ক্ষমতায় এসেছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও নতুন প্রশাসন এসেছে। যার ফলে ভারত-বাংলাদেশ সিরিজ সম্পন্ন  হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। যদিও, সম্প্রতি BCCI সচিব দেবজিৎ সাইকিয়া PTI-কে জানিয়েছেন যে, BCB-র সিস্টেমের সঙ্গে BCCI-র কোনও সম্পৃক্ততা নেই। তিনি আরও বলেন যে, BCCI ভারত সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করবে।