বাংলা হান্ট ডেস্কঃ গত ২৪ ঘন্টায় ভারতীয় শেয়ার বাজার শুরুতে কিছুটা লো থাকলেও শেষ অবধি উর্ধমুখী হয়েছে। ২রা জুলাই ৫৭৯.৪৮ পয়েন্ট বেড়েছে BSE Sensex, যেটা ০.৭৫% গ্রোথ। এদিন সেনসেক্স ৭৭৫০২.১২ এ থেমেছে। অন্যদিকে NIFTY 50 ও শেষ অবধি ১৬৯.৮৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দিনের শেষে ২৪১৭৫.৭০ এ এসে থেমেছে। বিগত কয়েকদিন টানা উর্ধমুখী থাকায় আশা করা হচ্ছে আজ সপ্তাহের শেষ দিনেও শেয়ার বাজার উর্ধমুখীই থাকবে।
ভাবছেন কোন কোন স্টকগুলি (Stocks to Buy Today) ভালো রিটার্ন দিতে পারে? তাহলে চলুন দেখে নেওয়া যাক শেয়ার বাজার বিশেষজ্ঞ সুমিত বাগাডিয়ার সাজেস্ট করা ৫টি স্টক। এন্ট্রি প্রাইজ থেকে টার্গেট এমনকি স্টপ লস সহ এই স্টকগুলি আজ ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে।
সুমিত বাগাডিয়ার আজকের স্টক সাজেশন (Stocks to Buy today by Sumit Bagadia)
১। আদিত্য বিরলা সান লাইফ এএমসি (Aditya Birla Sun Life AMC): সুমিত বাগাডিয়ার আজকের প্রথম সাজেশন হল আদিত্য বিরল সান লাইফ এএমসি এই শেয়ারটি। যেটা আপনি ১১৯৯ টাকায় কিনতে ও ১৩০০ টাকায় বিক্রির টার্গেট নিতে পারেন। তবে ১১৩৩ টাকায় স্টপ লস রাখাটাও জরুরি।
আরও পড়ুনঃ রাজ্যের শ্রমিকদের জন্য সুখবর, বাড়ছে নূন্যতম মজুরি! দেখে নিন কোন এলাকায় বাড়বে কত
২। দীপক সার ও পেট্রোকেমিক্যাল কর্পোরেশন (Deepak Fertilisers & Petrochemicals Corporation): মার্চ মাসে নিচে যাওয়া এই স্টকটি ধীরে ধীরে অনেকটাই উর্ধমুখী হয়েছে। আজ এই শেয়ারগুলি ১৬৬৪ টাকায় কিনতে ও ১৭৭৭ টাকায় বিক্রি করতে পারেন। তবে অবশ্যই ১৬০০ টাকায় স্টপ লস রাখা উচিত।
৩। ডিসিবি ব্যাঙ্ক (DCB Bank): আজকে যে সমস্ত শেয়ারগুলি কেনা যেতে পারে সেই তালিকায় তৃতীয় স্টক হল ডিসিবি ব্যাঙ্ক। এই শেয়ারটি ১৯৩.৫০ টাকায় কিনে ২১০ টাকায় বিক্রির টার্গের্ট করা যেতেই পারে। তবে বিশেষজ্ঞদের মতে অবশ্যই ১৮৪ টাকায় স্টপলস রাখা উচিত।
৪। পলি মেডিকিওর (Poly Medicure): চতুর্থ স্টকটি হল পলিমেডিকিওর যেটার বিগত ২০০ দিনের এভারেজ স্টক প্রাইস টেকনিক্যাল ব্রেকআউটের সম্ভাবনা ইঙ্গিত করছে। তাই আজ এই শেয়ার ১৭৩২ টাকায় কিনে ১৮৬০ টাকায় বিক্রি করা যেতেই পারে। যদিও ১৬৪৩ টাকায় স্টপলস রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ শান্ত ইউএস-ইরান কবে কমবে পেট্রোলের দাম? ‘আরও কিছুদিন দেখি’ জানালেন পেট্রোলিয়াম মন্ত্রী
৫। এনআইআইটি (NIIT): আজকের সাজেশনে শেষ স্টকটি হল এনআইআইটি। সুমিত বাগাডিয়ার মতে, এই শেয়ারটি ১০৪.৬০ টাকায় কিনে ১১৪ টাকায় বিক্রির টার্গেট নেওয়া যেতে পারে। তবে অবশ্যই ৯৮.৭ টাকায় স্টপলস রাখা উচিত।
বিঃ দ্রঃ উপরিউক্ত সমস্ত শেয়ার সংক্রান্ত তথ্য ও মতামত সম্পূর্ণরূপে শেয়ার বাজার বিশেষজ্ঞ ও ব্রেকিং সংস্থারগুলির নিজস্ব। এই প্রতিবেদনে কোনো প্রকার বিনিয়োগের পরামর্শ প্রদান করা হয়নি। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সম্পন্ন। তাই বিনিয়োগের আগে অবশ্যই স্বীকৃত বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই সিদ্ধান্ত নিন। প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলয় উদ্দেশ্যে প্রকাশিত।













