‘কী লুকোতে রাতারাতি পুঁতে দেওয়া হয়েছিল সেবাশ্রয়ের ওষুধ?’ অভিষেককে ঘিরে বিস্ফোরক অভিযোগ

Published on:

Published on:

Abhishek Banerjee Faces Fresh Complaint Over Sebashray Medicine Row
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ডায়মন্ড হারবারের সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিতর্ক থামছেই না। কয়েক সপ্তাহ আগে সরিষা ও হিঞ্চাবেড়িয়া এলাকায় মাটি খুঁড়ে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার হওয়ার ঘটনায় নতুন করে সরব হয়েছে বিজেপি। এবার বিজেপি নেতা অভিজিৎ দাস ববি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ একাধিক প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, উদ্ধার হওয়া ওই ওষুধের সঙ্গে বড় ধরনের অনিয়ম জড়িয়ে থাকতে পারে, তাই পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

সেবাশ্রয় নিয়ে অভিষেকের (Abhishek Banerjee) বিরুদ্ধে নতুন অভিযোগ

সোমবার সন্ধ্যায় পারুলিয়া কোস্টাল থানায় লিখিত অভিযোগ জমা দেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), তাঁর সহযোগী সুমিত রায়, তৎকালীন জেলাশাসক এবং স্বাস্থ্য দফতরের কয়েকজন আধিকারিকের নাম রয়েছে।

ববির দাবি, গত ১০ জুন সরিষার হিঞ্চাবেড়িয়া এলাকায় বিজেপি কর্মী-সমর্থকেরা মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার করেন। পরে পুলিশ সেখানে গিয়ে কিছু ওষুধের নমুনা সংগ্রহ করলেও কোনও মামলা দায়ের করা হয়নি বলে অভিযোগ। তাঁর মতে, ওই ওষুধগুলির উৎস এবং কেন সেগুলি মাটির নিচে চাপা দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা জরুরি। নির্বাচনের পর ওই এলাকা থেকে এত পরিমাণ ওষুধ উদ্ধারের ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। স্থানীয়দের মধ্যেও কৌতূহল তৈরি হয়, কী কারণে ওষুধগুলো মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল।

বিজেপি নেতার অভিযোগ, সেবাশ্রয় প্রকল্পের নামে ওষুধ কেনা এবং ব্যবহারের ক্ষেত্রে বড় ধরনের আর্থিক অনিয়ম হয়ে থাকতে পারে। তিনি দাবি করেছেন, এই ওষুধগুলি কোথা থেকে আনা হয়েছিল, কীভাবে ব্যবহার করা হয়েছিল এবং কেন মাটির নিচে ফেলে রাখা হয়েছিল, তার পূর্ণ তদন্ত হওয়া দরকার।

ববির আরও দাবি, উদ্ধার হওয়া কিছু ওষুধের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, আবার কিছু ওষুধ তখনও ব্যবহারযোগ্য ছিল। তাই তাঁর প্রশ্ন, মেয়াদোত্তীর্ণ ওষুধ রোগীদের দেওয়া হয়েছিল কি না, সেটাও তদন্ত করে দেখা উচিত।

Complaint filed against Abhishek Banerjee for violating traffic rules

আরও পড়ুনঃ ২৬ লক্ষ আবেদন বাতিল! অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকায় আপনার নাম রয়েছে তো? দেখুন এইভাবে

এছাড়া কিছু ওষুধের বাজারদর এবং এমআরপির মধ্যে বড় ফারাক ছিল বলেও অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, গোটা ঘটনার পিছনে আর্থিক অনিয়মের সম্ভাবনা রয়েছে। এখন এই অভিযোগের ভিত্তিতে তদন্তে কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের (Abhishek Banerjee)।