বাংলাহান্ট ডেস্ক : মাছপ্রিয় বাঙালির পছন্দের তালিকায় শীর্ষে থাকবে দুই অভিজাত মাছ ইলিশ (Hilsa Fish) এবং চিংড়ি। ঘটি বাঙালের দ্বন্দ্ব ভুলে দু রকম মাছের পদেই কবজি ডোবায় ভোজনরসিকরা। কিন্তু ঠিকঠাক মাছ চিনে কিনে আনাও কিন্তু কঠিন। মাছ বাজারে বহু অসাধু ব্যবসায়ী পচা মাছ বা হিমঘরে রাখা মাছ ছলেবলে গছিয়ে দেওয়ার চেষ্টা করেন। কীভাবে চিনবেন সঠিক মাছ?
ইলিশ মাছ (Hilsa Fish) টাটকা কিনা কীভাবে বুঝবেন?
ইলিশ, চিংড়ির মতো মাছগুলি তাজা কিনা তা বুঝবেন কীভাবে? ইলিশ টাটকা হলে চোখ স্বচ্ছ, উজ্জ্বল হবে। টাটকা ইলিশের কানকো হয় টকটকে লাল। মাছ হাতে ধরে গায়ে চাপ দিয়ে দেখুন। যদি তা দ্রুত আগের অবস্থায় ফিরে আসে তবে মাছটি টাটকা।

বাসি ইলিশ বোঝার উপায়: আকারে যত বড় হবে, ইলিশের স্বাদও তত খোলতাই হবে। টাটকা ইলিশ শক্ত থাকে। অন্যদিকে বাসি হলে পেটের কাছে ধরলেই মাথা আর লেজা হেলে পড়বে। ইলিশ মাছের (Hilsa Fish) মাথা হয় লম্বাটে আকারের আর অগ্রভাগও সূচালো। রূপোলি ইলিশের গায়ে লালচে গোলাপি আভা থাকে।
আরও পড়ুন : স্টেশনে প্রস্রাব-থুতু ফেললেই কড়া জরিমানা, পূর্ব রেলে শুরু সাফাই অভিযান
চিংড়ি টাটকা বুঝবেন কীভাবে: এবার আসা যাক চিংড়িতে। চিংড়ি টাটকা হলে খোসা হবে শক্ত। খোসা নরম হলে সেই চিংড়ি বাদ দেওয়াই ভালো। চিংড়ির মাথা এবং শরীর যেন শক্তভাবে জুড়ে থাকে। মাছ বাসি হলে মাথা এবং শরীর আলগা থাকে। গলদা চিংড়ির ক্ষেত্রে মাথা ও ল্যাজার রঙ হালকা নীলচে সবুজ বা ধূসর হবে।
আরও পড়ুন : একটি ইলিশের দামই ২৩ হাজার টাকা! কত ওজনের, কোথায় মিলল?
বাগদা চিংড়ির ক্ষেত্রে কালো ও হলুদের ডোরাকাটা দাগ স্পষ্ট থাকবে। কালচে বা লালচে ছোপ থাকলে বুঝতে হবে চিংড়িতে পচন ধরতে শুরু করেছে। চিংড়ি টাটকা হলে সামান্য বাঁকানো থাকবে। চিংড়ি থেকে ঝাঁঝালো বা অ্যামোনিয়ার মতো গন্ধ পেলে তা বাতিল করুন।
















