বাংলাহান্ট ডেস্ক : বর্ষায় এবার ইলিশের (Hilsa Fish) যোগান তুলনামূলক কম বাংলাদেশে। এপার বাংলায় ইলিশ বেশি থাকলেও বাংলাদেশে সেভাবে ইলিশের দেখা নেই। তবে এবার মৎস্যজীবীদের মুখে হাসি ফুটিয়ে ধরা দিল পেল্লায় ইলিশ, যার দাম উঠল ২২ হাজার ৭৯৮ টাকা!
পেল্লায় ইলিশ (Hilsa Fish) জালে উঠল চাঁদপুরে
জানা গিয়েছে, নোয়াখালির হাতিয়া উপকূলের কাছে মেঘনা নদী থেকে ধরা পড়ে ইলিশটি। সেখান থেকে ইলিশটিকে নিয়ে আসা হয় চাঁদপুরের বড়স্টেশন মাছ বাজারে। ঢাকার এক ব্যবসায়ী চড়া দামে অনলাইনে মাছটিকে কিনে নেন বলে খবর।

কত উঠল দাম: ৩ কেজি ওজনের ইলিশটি নিয়ে স্থানীয়দের মধ্যে উৎসাহ তুঙ্গে। মৎস্য আড়তের কর্মীরা জানান, বাজারে এই মুহূর্তে বড় সাইজের ইলিশের দাম উঠছে প্রতি মণ প্রায় ৩ লক্ষ ৫ হাজার টাকা। প্রতি কেজির দর উঠছে ৭ হাজার ৬২৫ টাকা।
আরও পড়ুন : স্টেশনে প্রস্রাব-থুতু ফেললেই কড়া জরিমানা, পূর্ব রেলে শুরু সাফাই অভিযান
কেন এত দাম: জানা যাচ্ছে, ইলিশের (Hilsa Fish) আমদানি এবার কম হওয়ায় বাজারে দাম এত বেড়ে গিয়েছে। চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, চলতি ইলিশের মরশুমে এর আগে সর্বোচ্চ ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছিল একটি রূপোলি শষ্য। তবে বিগত প্রায় ২০ বছরেও চাঁদপুরে একটি ইলিশের দাম ২৩ হাজার টাকা ওঠার নজির নেই।
আরও পড়ুন : দোতলা ভ্রাম্যমাণ স্টল দিচ্ছে রেল, কীভাবে করবেন আবেদন? জেনে রাখুন
আড়তদারদের একাংশ জানান, ইলিশের মরশুম এখনও পুরোপুরি জমে ওঠেনি। ছোট আকারের ইলিশ ধরা পড়লেও বড় আকারের ইলিশের যোগান কম। তাই দাম এত বেশি ইলিশের। মরশুম পুরোদমে শুরু হলে ইলিশের যোগান বাড়বে বলেই মনে করা হচ্ছে।













