দোতলা ভ্রাম্যমাণ স্টল দিচ্ছে রেল, কীভাবে করবেন আবেদন? জেনে রাখুন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : প্রতিদিন বহু লোকাল এবং দূরপাল্লার ট্রেন ছাড়ে শিয়ালদহ স্টেশন (Indian Railways) থেকে। লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন এই স্টেশন থেকে। সম্প্রতি এই স্টেশনের ভোলবদল হয়েছে। প্ল্যাটফর্মের সামগ্রিক পরিচ্ছন্নতা এবং যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের জন্য বেআইনি হকার উচ্ছেদ হয়েছে এই স্টেশনে। তবে বেআইনি জমি দখল করে নয়, বরং সম্পূর্ণ আইনসম্মত ভাবে ভ্রাম্যমাণ স্টলের পরিকল্পনা করেছে রেল।

স্টেশনে ভ্রাম্যমাণ স্টল দিচ্ছে রেল (Indian Railways)

দোতলা এই ভ্রাম্যমাণ স্টলগুলির ভাবনা আনা হয়েছে স্টেশনের সৌন্দর্য ও স্বচ্ছতা বজায় রাখতে এবং যাত্রীদের সুবিধার জন্য। স্থায়ী স্টলগুলির ক্ষেত্রে সমস্যা হল, এগুলি প্ল্যাটফর্মের অনেকটা জায়গা দখল করে রাখে। এতে ব্যস্ত সময়ে যাত্রীদের ট্রেন থেকে ওঠানামায় এবং চলাফেরায় খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়।

E auction for mobile stall of Indian Railways

সুবিধা হবে দোকানদারদের: স্টেশনের নির্দিষ্ট এবং পূর্বনির্ধারিত সীমানার মধ্যে এই চাকা লাগানো আধুনিক দোকানগুলি সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে। যাত্রীদের ভিড়ের উপরে নির্ভর করে এই দোকানগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে। এতে দোকানদারদের সুবিধাই হবে বলে মনে করা হচ্ছে। বিক্রিও বাড়বে দোকানদারদের। জানা যাচ্ছে, মূলত চা কফি, বিস্কুট, বিভিন্ন ফলের রস, প্যাকেটজাত হালকা খাবার বিক্রির অনুমতি দেওয়া হবে এই দোকানগুলিতে।

আরও পড়ুন : এসি থ্রি টিয়ারে বসে চলুন দিঘা, দুটি ট্রেন নিয়ে বড় পরিকল্পনা রেলের

কীভাবে হবে ই নিলাম: জানা গিয়েছে, এই দোতলা ভ্রাম্যমাণ স্টলগুলির জন্য ডিজিটাল ই নিলামের ব্যবস্থা করা হয়েছে। নিজেদের যোগ্যতা অনুযায়ী ঘরে বসেই এই নিলামে অংশগ্রহণ করা যাবে। এই ই নিলামে (Indian Railways) বৈধভাবে অংশ নিতে হলে কিছু আইনি ও সরকারি নথিপত্র তৈরি করে রাখতে হবে। এর জন্য আবেদনকারীর নামে বর্তমান বছরের একটি বৈধ ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এছাড়া ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া প্রদত্ত লাইসেন্স থাকাও জরুরি।

আরও পড়ুন : স্টেশনে প্রস্রাব-থুতু ফেললেই কড়া জরিমানা, পূর্ব রেলে শুরু সাফাই অভিযান

আর্থিক লেনদেনের স্বচ্ছতা বজায় রাখার জন্য বৈধ প্যান কার্ড, জিএসটি রেজিস্ট্রেশন এবং পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের মতো প্রমাণপত্র জমা করতে হবে। অনলাইনে এই প্রক্রিয়ায় অংশ নিতে হলে ভারতীয় রেলের অফিশিয়াল নিলাম পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। নির্ধারিত দিনে আবেদনকারীদের অনলাইনে দর হাঁকতে হবে।