এসি থ্রি টিয়ারে বসে চলুন দিঘা, দুটি ট্রেন নিয়ে বড় পরিকল্পনা রেলের

Published on:

Published on:

Digha a body was found hanging from a moving train spreading panic in Khejuri
Follow

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির কাছে দিঘা এক ‘ইমোশন’। কলকাতা থেকে কাছেপিঠে কিছুদিনের জন্য ঘুরতে যাওয়ার জন্য দিঘা আদর্শ। দিঘা যাওয়ার জন্য দুটি ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং কাণ্ডারি এক্সপ্রেস নিয়ে বেশ কিছু পরিকল্পনা রয়েছে পূর্ব রেলের (Indian Railways)। এবার থেকে একাধিক এসি থ্রি টিয়ার কোচ যুক্ত করা হবে এই দুই ট্রেনে। অগাস্টের মধ্যেই এই কোচগুলি ট্রেনে যুক্ত করা হবে বলে পরিকল্পনা রয়েছে বলে খবর।

দিঘা যাওয়ার দুটি ট্রেনে (Indian Railways) আসছে বদল

তাম্রলিপ্ত ও কাণ্ডারি এক্সপ্রেস দুটি ট্রেন সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেচেদা, তমলুক, কাঁথি, রামনগর স্টেশনে দাঁড়ায়। তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়ে সকাল ৬ টা ৩৫ এ। কাণ্ডারি এক্সপ্রেস ছাড়ে দুপুর ৩ টেয়। তাম্রলিপ্ত এক্সপ্রেসে রয়েছে মোট ৩ টি জেনারেল কোচ। পাশাপাশি ৯ টি নন এসি চেয়ার কার, ২ টি এসি চেয়ার কার, একটি প্যান্ট্রি কার, ২ টি লাগেজ ও গার্ড ভ্যান থাকে ট্রেনে।

Indian Railways digha train new update

কবে থেকে আসছে পরিবর্তন: পূর্ব রেলের পরিকল্পনা অনুযায়ী, আগামী অগাস্ট মাস থেকে বদল আসছে ট্রেন গুলিতে। ২৭ অগাস্ট থেকে দিঘা যাওয়ার দুটি ট্রেনেই (Indian Railways) ৪ টি করে জেনারেল কোচ, ৫ টি নন এসি চেয়ার কার, একটি এসি চেয়ার কার যুক্ত করা হচ্ছে।

আরও পড়ুন : পেট মোটা ইলিশ দেখেই জিভে জল, কারা ভুলেও ছোঁবেন না রূপোলি শষ্য?

কী কী যুক্ত হবে: এছাড়াও যুক্ত হবে ২ টি স্লিপার ক্লাস, ২ টি এসি থ্রি টিয়ার ইকোনমি, একটি এসি থ্রি টিয়ার ক্লাস এবং প্যান্ট্রি কার। একটি করে লাগেজ ও গার্ড ভ্যান ক্যামেরা থাকবে বলেও জানা যাচ্ছে।

আরও পড়ুন : ওয়েটিং লিস্টে নাম? অনলাইনে দেখুন খালি সিট আছে কিনা, রইল পদ্ধতি

অনেকেই ট্রেনেই দিঘা যাওয়া পছন্দ করেন। টিকিটের চাহিদাও থাকে তুঙ্গে। দুটি ট্রেনে এবার বদল আসায় খুশি যাত্রীরাও।