বাংলা হান্ট ডেস্ক: বর্ষের সময় আপনিও যদি পাহাড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকে প্রতিবেদন আপনার জন্য। কারণ, বর্ষায় পাহাড়ের প্রাকৃতিক রূপ দেখতে আপনি যেতে পারেন স্বল্প পরিচিত উত্তরবঙ্গের গ্রাম রামধুরা। এখানে গেলে প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন আপনি (Travel)।
বৃষ্টিভেজা রামধুরা, মেঘে মোড়া পাহাড়ের গল্প (Travel)
এখানে আসলে পরে আপনি দেখতে পাবেন হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘাকে। পাশাপাশি আপনার ঘুম ভাঙবে এইখানে পাখির কলতানে। তাছাড়া আপনি যদি এখানে ঘুরতে আসেন তাহলে পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন এখানকার গ্রাম্য পরিবেশ (Travel)।

আরও পড়ুন: ভেটকিকে টেক্কা দেবে এই রেসিপি! কলাপাতায় পাবদা পাতুরি একবার ট্রাই করতেই হবে
আর আপনি যদি প্রাকৃতিক পরিবেশ দেখতে ভালোবাসেন তাহলে একেবারেই উপযুক্ত জায়গায় এটি। তাছাড়াও এই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ৫ হাজার থেকে ৬০০০ ফুট উচ্চতায় অবস্থিত। হিমালয়ের কোলে ভেসে থাকা এক আকাশে জনপদ হলো রামধুরা।
এখানে আসার জন্য আপনাকে নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি বুকিং করে কালিংপং হয়ে আসতে হবে। এখানে আসার সময় আপনি কালিংপং এর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন। যার মধ্যে অন্যতম হল ডেলো পাহাড়।
প্রসঙ্গত, বর্ষায় রামধুরা যেন আরও বেশি জীবন্ত হয়ে ওঠে। পাহাড়ের বুক চিরে নেমে আসে অগণিত ঝর্না। গাছের পাতায় পাতায় জমে থাকা বৃষ্টির ফোঁটা মুক্তোর মতো ঝলমল করে। কখনও মেঘ এসে জানালায় কড়া নাড়ে, কখনও কুয়াশা এসে পথ ঢেকে দেয় (Travel)।













