বাংলা হান্ট ডেস্ক: আগামী সপ্তাহে দেশজুড়ে বিভিন্ন জায়গায় একাধিক দিন বন্ধ থাকতে চলছে ব্যাঙ্ক (Bank Holidays)। এমতাবস্থায়, আগামী সপ্তাহে ব্যাঙ্কিং সংক্রান্ত আপনার কোনও কাজ থাকলে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে। কারণ, ব্যাঙ্কের ছুটির তালিকাটি জানা থাকলে আপনার সুবিধা হবে। ২০২৬ সালের ১৩ জুলাই থেকে ১৯ জুলাইয়ের মধ্যে, বিভিন্ন উৎসব ও স্থানীয় অনুষ্ঠান উপলক্ষ্যে দেশজুড়ে (India) বিভিন্ন রাজ্য ও শহরে একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আগামী সপ্তাহে ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays)!
তবে স্বস্তির বিষয় হল, ব্যাঙ্কের ব্রাঞ্চগুলি বন্ধ থাকলেও UPI থেকে শুরু করে ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, ATM, NEFT এবং RTGS-এর মতো ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবাগুলি চালু থাকবে। এর মানে হল, আপনি বাড়িতে বসেই অনলাইনে টাকা পাঠাতে, বিল পরিশোধ করতে এবং আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং কাজ করতে পারবেন। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক আগামী সপ্তাহে কোন কোন দিন কোথায় কোথায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।

জুলাই মাসের ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে: জানিয়ে রাখি যে, যদি আপনার ব্যাঙ্কে চেক জমা দেওয়া থেকে শুরু করে টাকা তোলা বা ড্রাফট তৈরি করা অথবা কোনও কাগজপত্র সংক্রান্ত কাজ থাকে সেক্ষেত্রে আপনি ১৩ জুলাই (সোমবার), ১৪ জুলাই (মঙ্গলবার) এবং ১৫ জুলাই (বুধবার) এই কাজগুলি করতে পারেন। কারণ, এই ৩ দিন দেশের অধিকাংশ রাজ্যে ব্যাঙ্কগুলি স্বাভাবিক সময়ে খোলা থাকবে।
আরও পড়ুন: পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহেই ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বিপুল বৃদ্ধি! চমকে দেবে পরিসংখ্যান
১৬ জুলাই এই শহরগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে: উল্লেখ্য যে, স্থানীয় উৎসবের কারণে কিছু রাজ্যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৬ জুলাই ব্যাঙ্ক বন্ধ থাকবে। ওই দিন হরেলা উৎসবের কারণে দেরাদুনে এবং ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও, রথযাত্রা উপলক্ষ্যে ভুবনেশ্বরে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
আরও পড়ুন: আয়ের নতুন কৌশল! বিশ্বকাপ ফাইনাল সম্পন্ন হওয়া স্টেডিয়ামের ঘাস বিক্রি করবে ফিফা, নির্ধারণ হল দাম
আর কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে: ইউ তিরোট সিং-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১৭ জুলাই (শুক্রবার) শিলং-এ ব্যাঙ্ক বন্ধ থাকবে। এদিকে, দ্রুকপা শে-জি উৎসব উপলক্ষ্যে আগামী ১৮ জুলাই (শনিবার) গ্যাংটকে ব্যাংক বন্ধ থাকবে। এছাড়াও, দেশব্যাপী সাপ্তাহিক ছুটির কারণে, আগামী ১৯ জুলাই (রবিবার) প্রতিটি ব্যাঙ্ক বন্ধ থাকবে।
















