বাংলা হান্ট ডেস্ক: মোবাইল প্রেমীদের পছন্দের তালিকায় iPhone একদম প্রথমসারিতেই থাকে। ভারতেও যথেষ্ট জনপ্রিয় iPhone-এর বিভিন্ন মডেল। তবে, এবার একটি অবাক করা তথ্য সামনে এসেছে। মূলত, ভারতে (India) আচমকার iPhone 17 মডেলের চাহিদা তুমুল বৃদ্ধি পেয়েছে। মার্কেট ট্র্যাকাররা জানিয়েছেন যে, রিটেল আউটলেটগুলি দাম বৃদ্ধির সম্ভাবনা গ্রাহকদের জানিয়েছে। তাই, ক্রেতারা (Customers) আগেভাগে iPhone 17 কিনে নিতে চাইছেন। এদিকে, বেশ মডেলের নতুন স্টকের সাপ্লাইও কমে গিয়েছে। অনলাইন প্ল্যাটফর্মগুলিতে ডিসকাউন্ট এবং সীমিত স্টকের কারণেও কেনাকাটায় ব্যাপক বৃদ্ধি ঘটেছে।
iPhone-এর এই মডেলটি কেনার জন্য হুড়োহুড়ি ক্রেতাদের মধ্যে:
ET-র এক রিপোর্ট অনুসারে, কাউন্টারপয়েন্ট রিসার্চের রিসার্চ ডিরেক্টর তরুণ পাঠক জানিয়েছে যে, রিটেলার্স এবং চ্যানেল পার্টনাররা গ্রাহকদের দ্রুত iPhone 17 কেনার জন্য অনুরোধ করে বার্তা পাঠাচ্ছেন এবং একই সঙ্গে সতর্ক করা হচ্ছে যে ফোনটির দাম পরে বাড়তে পারে। Apple-এর সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পর আইফোন ১৭-এর চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। এমতাবস্থায়, গ্রাহকরা স্টক এবং মূল্যবৃদ্ধির সময়কাল সম্পর্কে আরও বেশি জানতে চাইছেন।

অন্যান্য প্রোডাক্টের দাম বেড়েছে: অ্যাপল সম্প্রতি ম্যাকবুক, আইপ্যাড এবং স্মার্ট হোম প্রোডাক্টসের দাম বাড়ালেও iPhone-এর দাম বাড়ানোর কোনও ঘোষণা করেনি। রিটেলাররা জানিয়েছে, গত ১০ দিন ধরে iPhone 17 মডেলের সরবরাহ কম রয়েছে। যার কারণে দাম বাড়ার আগেই সেগুলি কিনে ফেলার জন্য ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। এমনকি, ক্রেতাদের মধ্যে অনেকজন কোনও ডিসকাউন্টের পরিবর্তেই পুরো দাম দিয়ে ফোন কিনছেন।
আরও পড়ুন: ‘আত্মনির্ভর ভারতের শক্তির প্রতীক’, ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হল নতুন রণতরী INS মহেন্দ্রগিরি
বাজার বিশ্লেষকদের মতে, এপ্রিল-জুন ত্রৈমাসিকে iPhone-এর বিক্রি বেশ ভালো ছিল। ধারণা করা হচ্ছিল যে, কোম্পানিটি এএ বছর iPhobe-এর বেস মডেলের কোনও নতুন ভার্সন বাজারে আনবে না। এর পরিবর্তে, তারা তাদের প্রথম ফোল্ডেবল iPhone-এর ওপর মনোযোগ দেবে।
আরও পড়ুন: আগামী সপ্তাহে ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! দেখে নিন তালিকা
একজন বিশ্লেষক জানিয়েছেন, প্রাথমিক হিসাব অনুযায়ী গত ত্রৈমাসিকে iPhone-এর শিপমেন্ট ৩৫ লক্ষ ইউনিট ছাড়িয়ে গেছে। যা এক বছর আগের ৩১ লক্ষ ইউনিটের চেয়ে বেশি। IPhone বিক্রির দিক থেকেও জুন ত্রৈমাসিকটি মার্চ ত্রৈমাসিকের তুলনায় ভালো ছিল। বিশ্লেষকরা বলেছেন, ফ্লিপকার্ট ও অ্যামাজনের প্রমোশনাল সেলও কোম্পানিটির শিপমেন্ট বাড়াতে সাহায্য করেছে।
















