ভোটার লিস্টে থাকলেও রেশন তালিকায় নেই! ৬২০০০ বাতিল নাম নিয়ে চিন্তায় খাদ্য দফতর

Published on:

Published on:

62000 names Deleted from Voter List not found in Ration Card Database in Cooch Bihar raises concern
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে সরকারের পালাবদলের পর থেকে ব্যাক টু ব্যাক দুর্নীতি বেরিয়েই চলেছে। আর এবার জানা গেল ভোট দিলেও রেশনের তালিকায় নাম নেই প্রায় ৬২০০০ ভোটারের। হ্যাঁ ঠিকই দেখছেন, রেশন কার্ডের তালিকায় (Ration Card) নাম না থাকলেও দিব্যি ভোটার কার্ড রয়েছে ও ভোটও দিয়েছেন কোচবিহার বা বলা ভালো সীমান্তবর্তী জেলায় বাষট্টি হাজার মানুষ। সম্প্রতি এই কান্ড দেখে মাথায় হাত উঠেছে খাদ্য দফতরের আধিকারিকদের।

ভোটার লিস্টে থাকলেও ৬২০০০ জনের নাম নেই রেশনে

যেমনটি জানা যাচ্ছে, SIR এর সময় সংশোধন করতে গিয়ে প্রায় ১,২২,০০০ নাম ব্যাড গিয়েছিল ভোটার লিস্ট থেকে। এছাড়া আরও ১ লক্ষাধিক নাম ছিল বিচারাধীন। সব মিলিয়ে ১ লক্ষ ৯৮ হাজার নাম খাদ্য দফতরে ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছিল।

এবার খাদ্য দফতরের সূত্রে জানা যাচ্ছে, এপর্যন্ত ১ লক্ষ ২০ হাজার মত নাম ক্রস ভেরিফিকেশন করা হয়েছে। কিন্তু তার মধ্যে ৬২ হাজার মানুষের কোনো নামই নেই রেশনের ডেটাবেসে। অর্থাৎ রেশনে নাম না থাকলেও দিব্যি ভোটার কার্ড হয়ে গিয়েছিল তাদের ও তাঁরা এবকহরের আগে নিয়ম করে ভোটও দিয়েছেন।

আরও পড়ুনঃ আচমকাই অ্যাকাউন্টে ঢুকল ২২০০ কোটি! কিভাবে? রাতারাতি বড়লোক হয়ে চিন্তায় ৩ মহিলা

কেউ পরিযায়ী, কেউ মৃত বলে অনুমান খাদ্য দফতরের

কিভাবে এত পরিমাণ মানুষের নাম রেশনের তালিকায় বাদ পড়ল? এই প্রশ্নই এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কোচবিহার প্রশাসনের কাছে। তাছাড়া সীমান্তবর্তী জেলা হওয়ার ফলে এমনিতেই কোচবিহার বেশ সংবেদনশীল। সেখানে ৬২,০০০ নাম না থাকায় চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের মাথায়। যদিও খাদ্য দফতরের মতে, বিশাল সংখ্যার একাংশ পরিযায়ী শ্রমিক বলে মনে করা হচ্ছে। যাঁরা যে কোনো কারণেই হোক কোনো রেশন কার্ড তৈরিই করেনি।

অন্যদিকে কিছু মানুষ মারা যাওয়ায় অটোমেটিকভাবেই রেশনের তালিকা থেকে বাদ পড়েছেন বলে মনে করা হচ্ছে। তবে আরেকটা সম্ভাবনা থেকেই যাচ্ছে যে অনুপ্রবেশ করে ভোটার কার্ড তৈরি করতে পারলেও রেশন কার্ড করতে পারেনি।

আরও পড়ুনঃ কলকাতার যানজট কমাতে বড় পরিকল্পনা রাজ্যের! রিং রোডে যুক্ত হবে ৪ জেলা

প্রসঙ্গত, যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গিয়েছে তাঁরা রেশনের কোনো সুবিধাই পাবেন না বলে আগেই নির্দেশিকা জারি করা হয়েছিল। যদিও ট্রাইব্যুনালে বিচারাধীন ব্যক্তিদের ক্ষেত্রে রেশন বন্ধ করা হচ্ছে না। যে বাতিল নামের তালিকা দেওয়া হয়েছে তাতে প্রায় ১২০০০ নাম রয়েছে ট্রাইব্যুনালে। এছাড়া ৭৮০০০ নাম এখনও চেকিং বাকি, যেটা আশা করা হচ্ছে জুলাই মাসের মধ্যেই চেকিং হয়ে যাবে।