‘আমি তো মানুষ, আমারও ভুল হয়….’ ভারতীয় দলের লজ্জাজনক হারের পর আচমকাই সুর বদলালেন গম্ভীর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে শোচনীয় পারফরম্যান্স করেছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল (Indian Cricket Team)। দুই সিরিজ মিলিয়ে ৭টি টি-টোয়েন্টি ম্যাচের ৬টি-তেই হারের মুখ দেখতে হয়েছে শ্রেয়স আইয়ারদের। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) অনেক আশা করে গম্ভীরের পরামর্শ অনুযায়ী বিশ্বকাপ জয়ী টি-টোয়েন্টি দলে কিছু পরিবর্তন এনেছিল। কিন্তু সেই পরিবর্তনগুলিই শেষপর্যন্ত ভারতের হারের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়ায়।

দুই সিরিজে একাধিক ভুল সিদ্ধান্ত নেওয়া প্রসঙ্গে অবশেষে মুখ খুলেছেন গম্ভীর। গত দুই বছর ধরে ভারতীয় দলের কোচের দায়িত্ব পালন করছেন তিনি। দেশকে জিতিয়েছেন দুটি আইসিসি ট্রফি। তারপরেও সাম্প্রতিক ব্যর্থতার কিছুটা দায় যে তার ওপরেও বর্তায় সেটা খোলাখুলি স্বীকার করেছেন ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো এই তারকা ওপেনার।

Team India changes coach for Zimbabwe tour.

দলের শোচনীয় পারফরম্যান্স প্রসঙ্গে গম্ভীর বলেছেন, “আমিও একজন মানুষ। আমি কখনোই ভুল করবো না, এটা হতে পারে না। অন্য সবার মতোই একজন খেলোয়াড়েরও ভুল করার সুযোগ থাকা দরকার। গত ১৮ মাসে নিশ্চয়ই আমারও কিছু ভুল হয়েছে। আমি তা অস্বীকার করি না।” তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় জল্পনা উস্কে দিয়েছে। অনেকেই মনে করছেন বিসিসিআই যাতে তার বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত না নেয় সেইজন্যই আচমকা সুর নরম করেছেন গম্ভীর। তবে সেই অভিযোগ ফুৎকারে উড়িয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার।

আরও পড়ুন: এই তারকার বদলে দলে ফিরুক সঞ্জু স্যামসন! শ্রেয়স, গম্ভীরকে বড় পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষকের

এই প্রসঙ্গে গম্ভীর আরও যোগ করে বলেছেন, “ভারতের কোচ হিসেবে আমি সবসময় একটি বিষয়কে গুরুত্ব দিয়েছি। আমি মনে করি সঠিক উদ্দেশ্য নিয়ে নেওয়া ভুল সিদ্ধান্ত গ্রহণযোগ্য। তবে কোনও ভুল উদ্দেশ্য নিয়ে কার্যকর করা একটি ভুল সিদ্ধান্ত ড্রেসিংরুমে কখনোই নেওয়া যেতে পারে না। যতক্ষণ আমি সততার সাথে দলের হয়ে কাজ করছি, যতক্ষণ ড্রেসিংরুমের সবার সাথে সৎ থাকতে পারছি এবং তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছি। আমার মনে হয় আমি আমার দায়িত্ব ঠিকঠাকভাবেই পালন করছি। এই বিষয়টি নিয়ে আমি স্বাচ্ছন্দ্যে থাকতে পারি। সোশ্যাল মিডিয়ায় যে বিতর্কগুলো তৈরি করা হয়, আমাকে তার ব্যাখ্যা দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।”

আরও পড়ুন: ৯৬৮ দিন পর একসাথে ODI ফরম্যাটে মাঠে নামছেন রোহিত, কোহলি, বুমরা! কেমন হবে ভারতের একাদশ

আগামী মঙ্গলবার থেকে আরম্ভ হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড তিন ম্যাচের ওডিআই সিরিজ। দলে ফিরেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরার মতো তারকারা। এই সিরিজ গম্ভীরের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করছেন যে টি-টোয়েন্টির পর ওডিআই সিরিজে ব্যর্থ হলে গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে আর পিছপা হবে না ভারতীয় ক্রিকেট বোর্ড।