অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে মহিলাদের বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী, খুশিতে আত্মহারা সকলে

Published on:

Published on:

Annapurna Yojana(43)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি সরকারের হিট স্কিম অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। তবে শুরু থেকেই এই প্রকল্প নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আবেদন জমা করলেও বহু প্রকৃত উপভোক্তা প্রকল্পের সুবিধা পাননি বলে অভিযোগ। আবার অনেক ‘অযোগ্য’ উপভোক্তা নাকি পেয়েছে সুবিধা। সেই সব অভিযোগ ঘিরেই দিকে দিকে উত্তাল পরিস্থিতি।

আর কত মহিলা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? Annapurna Yojana

সম্প্রতি পূর্ব মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী সমস্ত আবেদনকারীদের আশ্বাস দিয়ে বলেন, “আগের সরকার ৫০০ টাকা দিতে ৯ মাস সময় নিয়েছিল। আমরা মাত্র ৬২ দিনের সরকার। এর মধ্যেই প্রত্যেক বিধানসভা এলাকায় প্রায় ৪০ হাজার মহিলার কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে পেরেছি। যাঁরা এখনও পাননি, তাঁরাও পর্যায়ক্রমে পাবেন।”

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার আওতায় আবেদন যাচাইয়ের প্রক্রিয়া এখনও চলছে। আগামী ৩০ অগস্ট পর্যন্ত সেই প্রক্রিয়া চলবে। যাচাইকরণ শেষে যোগ্য প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে যাবে। মুখ্যমন্ত্রী দাবি করেন, বর্ণ, ধর্ম বা রাজনৈতিক পরিচয় নয়, শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে উপভোক্তাদের।

ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনা নিয়ে সমস্ত সমস্যা মেটাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য। আবেদনকারীদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। যাঁদের ক্ষেত্রে আবেদনপত্রের স্ট্যাটাসে “Application Rejected” বা “Under Enquiry” ছিল তাঁদের ক্ষেত্রে ভেরিফিকেশন করা হচ্ছে বলে খবর।

আরও পড়ুন: বার্ধক্য ভাতায় নতুন করে আবেদন কবে? কোন কোন ডকুমেন্ট লাগবে জানুন

annapurna yojana(42)

ভেরিফিকেশনের ক্ষেত্রে আবেদনকারীর আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, ব্যাঙ্কের পাসবই, মোবাইল নম্বর-সহ আবেদনপত্রে ব্যবহৃত তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। সমস্ত দিক বিবেচনা করে ‘যোগ্য’ উপভোক্তা বাছাই করা হচ্ছে। গোটা প্রক্রিয়া শেষ হলে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।