বাংলাহান্ট ডেস্ক : যাত্রীদের সুবিধার জন্য সবসময়ই কোনও না কোনও উদ্যোগ নিয়ে থাকে ভারতীয় রেল (Indian Railways)। বয়স্ক যাত্রী থেকে মহিলাদের জন্যও রয়েছে নানান সুবিধা। বাদ নেই পড়ুয়ারাও। ছাত্রছাত্রীদের ভাড়ায় ছাড় দেয় রেল। পড়ুয়াদের নিজের শহরে যাওয়া থেকে শিক্ষামূলক ভ্রমণে অংশ নেওয়ার মতো ক্ষেত্রে ভাড়ায় ছাড় মেলে পড়ুয়াদের। প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রী এবং গবেষণার পড়ুয়ারাও এই ছাড় পান বলে খবর।
পড়ুয়াদের জন্য বিশেষ ছাড় রেলের (Indian Railways)
রেল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের জন্য টিকিটে ছাড় দিয়ে থাকে রেল। তবে প্রতিটি বিভাগের ক্ষেত্রে ছাড়ের পরিমাণ হয় আলাদা আলাদা। বাড়ি ও স্কুলের মধ্যে যাতায়াতকারী ছাত্রছাত্রীদের জন্য আলাদা বিভাগ রয়েছে রেলের। মাদ্রাসার ছাত্রছাত্রীরাও অন্তর্ভুক্ত এর মধ্যে।

কত ছাড় পাওয়া যায়: দ্বিতীয় ও স্লিপার শ্রেণির ভাড়ায় ৫০ শতাংশ ছাড় এবং MST ও QST ভাড়ায় ৫০ শতাংশ ছাড় পান সাধারণ বিভাগের ছাত্রছাত্রীরা। SC/ST বিভাগের ছাত্রছাত্রীরা পান প্রায় ৭৫ শতাংশ ছাড়। স্নাতক পর্যন্ত অধ্যয়নরত ছাত্রী (Indian Railways) এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত ছাত্রদের দ্বিতীয় শ্রেণির MST বিনামূল্যে প্রদান করা হয়। গ্রামীণ এলাকার সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা বছরে একবার দ্বিতীয় শ্রেণির ভাড়ায় ৭৫ শতাংশ ছাড় পান।
আরও পড়ুন : তারকেশ্বরে শ্রাবণী মেলায় যাবেন? ২৮ টি স্পেশ্যাল ট্রেন দিল রেল, জেনে নিন টাইমটেবিল
কারা পাবেন ছাড়: ইউপিএসসি ও সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন পরিচালিত প্রধান লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের দ্বিতীয় শ্রেণিতে প্রায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়।
আরও পড়ুন : ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ, পুরী পর্যন্ত স্পেশ্যাল ট্রেন রেলের
ভারতে পাঠরত বিদেশি পড়ুয়ারা সরকারি ক্যাম্প/সেমিনারে অংশ নেওয়া ও ঐতিহাসিক স্থান ভ্রমণের ক্ষেত্রে সেকেন্ড ক্লাস SL ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবে।













