বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই ভারত ও ইংল্যান্ডের (IND vs ENG) মধ্যে T20 সিরিজ সম্পন্ন হয়েছে। এরপর শুরু হতে চলেছে ODI সিরিজ (ODI Series)। যেখানে নির্ধারিত সূচি অনুযায়ী প্রথম ম্যাচটি সম্পন্ন হবে আগামী ১৪ জুলাই। বার্মিংহামের এজবাস্টন মাঠে ওই ম্যাচটি খেলা হবে। তবে, এই ম্যাচে দীর্ঘ ৩২ মাস তথা ৯৬৭ দিন পর এমন একটি ঘটনা ঘটবে যেটির জন্য ক্রিকেট (Cricket) অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
ভারত-ইংল্যান্ডের (IND vs ENG) প্রথম ODI-তেই ঘটবে বহু প্রতীক্ষিত ঘটনা:
মূলত, দীর্ঘ ৯৬৭ দিন পর প্রথমবারের মতো রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহকে টিম ইন্ডিয়ার হয়ে একসঙ্গে ODI ক্রিকেট খেলতে দেখা যাবে। এই কারণেই বার্মিংহাম ODI-কে ঘিরে ক্রিকেট অনুরাগীদের মধ্যে বিপুল উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।

জানিয়ে রাখি যে, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জশপ্রীত বুমরাহ ভারতীয় দলের এই ৩ কিংবদন্তি সর্বশেষ একসঙ্গে ODI খেলেছিলেন ২০২৩ সালের ১৯ নভেম্বর। ওই ম্যাচটিও অত্যন্ত স্মরণীয়। কারণ সেটি ছিল ODI বিশ্বকাপের ফাইনাল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সম্পন্ন হওয়া ওই ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।
উল্লেখ্য যে, ২০২৩ সালের ODI বিশ্বকাপের ফাইনালের পর এই ৩ জনের ODI-তে একসঙ্গে খেলতে না পারার নেপথ্যে ছিল বেশ কয়েকটি কারণ। কখনও চোটের কারণে এই ৩ খেলোয়াড় একসঙ্গে ODI ম্যাচ খেলতে পারেননি। আবার কখনও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তা সম্ভব হয়নি।
আরও পড়ুন: দৈনিক ৩ জিবি ডেটা! রয়েছে আনলিমিটেড কলিং, অত্যন্ত সস্তায় ৭০ দিনের রিচার্জ প্ল্যান নিয়ে এল BSNL
তবে, এবার দীর্ঘ ৯৬৭ দিন পর, এই ত্রয়ীকে আবারও একসঙ্গে ODI ম্যাচ খেলতে দেখা যাবে। যেখানে বার্মিংহামের এজবাস্টন মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দাপট দেখাতে প্রস্তুত তাঁরা। অনুরাগীদের আশা, রোহিত শর্মা-বিরাট কোহলি এবং জশপ্রীত বুমরাহ নিজেদের দুরন্ত পারফরম্যান্সের মাধ্যমে ইংল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজ জিতে T20 সিরিজের ব্যর্থতা মুছে ফেলতে দলকে সাহায্য করবেন।













